সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

তীব্র নদী ভাঙনে হুমকিতে মৈনটঘাট

প্রকাশক by প্রকাশক
August 24, 2023
in দেশ
0
তীব্র নদী ভাঙনে হুমকিতে মৈনটঘাট
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

তীব্র নদী ভাঙনে হুমকিতে মৈনটঘাট

স্টাফ রিপোর্টার:
মিনিকক্সবাজার নামে খ্যাত ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাটে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। বর্ষা আসতে না আসতেই ভাঙতে শুরু করেছে বহুল পরিচিত মিনি কক্সবাজার নামে খ্যাত এই পর্যটন এলাকা।

 

প্রতিদিনই ভাঙছে এলাকার কৃষি জমিসহ বিভিন্ন স্থাপনা। ভাঙনের ফলে আতঙ্কে রয়েছেন ঘাটের ব্যবসায়ীসহ স্থানীয়রা।এরইমধ্যে কয়েকটি দোকান ও স্থাপনা বিলিন হয়ে গেছে পদ্মানদীগর্ভে। হুমকিতে রয়েছে মৈনটঘাট জামে মসজিদ, দোকানপাট, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থাপনা। এর আগে বিগত সময়ে পদ্মার ভাঙনে অনেক অসহায় পরিবারের ফসলি জমি, ঘরবাড়ি নদী গর্ভে চলে গেছে।

চলতি মৌসুমে পদ্মায়  বেগ বাড়ার ফলে নদীর পাড় ভেঙে যাচ্ছে প্রতিদিন। দোকান পাট নিয়ে চিন্তিত রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মৈনট ঘাট এলাকার তীর সংরক্ষণ ও ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে দোহারের মানচিত্র থেকে হারিয়ে যাবে মিনি কক্সবাজার খ্যাত এই পর্যটন এলাকাটি।

এতে বেকার হয়ে পড়বেন কয়েক হাজার ব্যবসায়ী ও শ্রমিক। বাড়বে ভূমিহীন মানুষের সংখ্যা। বন্ধ হয়ে যাবে অসহায় পরিবারগুলো আয়ের পথ। পদ্মার তীরে অসংখ্য ড্রেজারের পাইপ ও বাল্কহেড দিয়ে বালু নেয়ার ফলেও ভাঙনের অনেকটা করণ বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। এসকল বালু ব্যবসায়ীরা স্থানীয় প্রভবশালী ও ক্ষমতাশীন দলের হওয়ায় অনেকে তাদের বিরুদ্ধে কথা বলতে পারেন না।

 

প্রকাশ্যে এমন ব্যবসা চললেও প্রশাসনের কোন পদক্ষেপ চোখে পরেনি। দোহারের সাংসদ প্রধানমন্ত্রীর শীল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এর উদ্যোগের নয়াবাড়ি,মুকসুদপুর ও নারিশা ইউনিয়নের পদ্মাতীরবর্তী এলকায় ভাঙন রোধে বাধের কাজ শেষ পর্যায়ে। মৈনটঘাট থেকে নারিশা এলকাপর্যন্ত প্রায় তিন কিলোমিটার বাধের কাজ হাতে নেয়া হলেও এখনো কার্যক্রম শুরু না

 

হওয়ায় ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তিন কিলোমিটার জুড়ে বসবাস করা নদীপারের মানুষ। প্রশাসনের মাধ্যমে মৈনটঘাট রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সেখানকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

 

এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম জানান, এরই মধ্যে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড থেকে মাননীয় সংসদ সদস্যকে লিখিতভাবে জানানো হয়েছে। এবিষয়ে আজ থেকেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন বলেন, আমরা ১৫ই আগস্ট ঢাকা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এর সাথে আলোচনা করেছি। তিনি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড ও এখানে কর্মরত সেনাবাহিনীর সাথে কথা বলেছেন।

 

পরদিন থেকেই ২৮০ কেজি ওজনের জিও ব্যাগ ফেলে ভাঙণ রক্ষায় কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে মৈনটঘাট এলাকা পরিদর্শন করেছি। পদ্মার চর ড্রেজিং করে কেটে দিলে পানির তীব্রতা কমে যাবে। এখানে সার্বক্ষণিক উপজেলা প্রশাসনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের কর্মীরা কাজ করে যাচ্ছেন।

Previous Post

আদিতমারীতে অটোচালক হত্যায় গ্রেপ্তার ৪, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

Next Post

ঘোড়াঘাটে শোক দিবস পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
ঘোড়াঘাটে শোক দিবস পালিত

ঘোড়াঘাটে শোক দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ