সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

দেশে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে: বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

প্রকাশক by প্রকাশক
November 11, 2024
in সারাবাংলা
0
দেশে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে: বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে: বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা,রবিবার, ১০ নভেম্বর, ২০২৪:

‘মিলগুলো অনেকদিন ধরে পরিত্যক্ত ছিল। মিলগুলো লিজ দেয়ার ব্যবস্থা করেছি। দেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজন আছে। এতে দেশের টাকা দেশে থাকবে। অনেকে টাকা দেশের বাইরে নিয়ে গেছে। তাতে দেশের উপকার হয়নি। বর্তমানে দেশে দুর্নীতি, ঘুষ নেই তাতে বিনিয়োগের জন্য অপার সম্ভাবনা তৈরি হয়েছে।’

আজ রবিবার (১০ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২টি টেক্সটাইল মিলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘দেশে বর্তমানে চাহিদার সাথে পাটের দাম বেড়েছে।পাট চাষীরা আগামী সিজনে পাটের দাম আরও পাবেন। পাটকে ‘গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ’ নামে জিআই করা হবে। ‘

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে চট্টগ্রামের ভালিকা উলেন মিলস এবং সিলেটের সিলেট টেক্সটাইল মিলস লি. বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) সাথে যথাক্রমে লয়েল টেক্স লিঃ এবং ফাস্ট আইকন লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ বলেন, ‘বর্তমানে পিপিপি এবং লীজের মাধ্যমে পরে থাকা মিলগুলো পূণরায় চালুর উদ্যোগ নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। লীজ পদ্ধতি সহজ ও দ্রুত হয়ে থাকে। ‘

অনুষ্ঠানে বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান, যুগ্মসচিব ড. আমিনুল ইসলামসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় লয়েল টেক্স লিঃ ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো: জমশেদ আলী এবং ফাস্ট আইকন লি. চেয়ারম্যান মো: ইফতেখার উদ্দিন চৌধুরী চুক্তি স্বাক্ষরের প্রতিক্রিয়ায় মিল দুটিতে কর্মসংস্থান তৈরি হবে ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

Previous Post

পলিথিন বিরোধী অভিযান অব্যাহত: ৮৮ হাজার টাকা জরিমানা, ৯৩৬ কেজি পলিথিন জব্দ

Next Post

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি -স্থানীয় সরকার উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি -স্থানীয় সরকার উপদেষ্টা

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি -স্থানীয় সরকার উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ