সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তরুণ প্রজন্ম তোমরা ২৪ এর গণঅভ্যুত্থানে দেখিয়েছো, সে স্বপ্ন বাস্তবায়নে তোমাদের প্রজন্মের সাহস ও ত্যাগ অনস্বীকার্য-উপদেষ্টা শারমিন এস মুরশিদ 

প্রকাশক by প্রকাশক
April 26, 2025
in সারাবাংলা
0
নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তরুণ প্রজন্ম তোমরা ২৪ এর গণঅভ্যুত্থানে দেখিয়েছো, সে স্বপ্ন বাস্তবায়নে তোমাদের প্রজন্মের সাহস ও ত্যাগ অনস্বীকার্য-উপদেষ্টা শারমিন এস মুরশিদ 
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তরুণ প্রজন্ম তোমরা ২৪ এর গণঅভ্যুত্থানে দেখিয়েছো, সে স্বপ্ন বাস্তবায়নে তোমাদের প্রজন্মের সাহস ও ত্যাগ অনস্বীকার্য-উপদেষ্টা শারমিন এস মুরশিদ 

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫ :

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ  সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতায় বেগম রোকেয়ার রাষ্ট্র ও সমাজ গড়ার ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাঙালি নারী জাগরণের বিশেষকরে মুসলিম নারী জাগরণের অগ্রদূত শুধু নয়, বেগম রোকেয়া নারীদের অগ্রজ ও সাহসী সৈনিক এ কথা বলার অপেক্ষা রাখে না। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তরুণ প্রজন্ম তোমরা ২৪ এর গণঅভ্যুত্থানে দেখিয়েছো, সে স্বপ্ন বাস্তবায়নে তোমাদের প্রজন্মের সাহস ও ত্যাগ অনস্বীকার্য। তোমরা প্রতিকূলতার সামনেও মাথা নত করোনি, শোষণ ও বৈষম্য মুক্ত একটি দেশের জন্য তোমরা মেয়েরা ছিলে দৃঢ়প্রতিজ্ঞ। ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর বিপ্লবে মেয়েদের যে নারী জাগরণ আমরা দেখতে পেয়েছি, তোমাদের আমরা হারিয়ে যেতে দেবো না, তোমাদের যারা স্নাতকোত্তর অর্জন করেছো, তোমাদের জন্য নারী ও শিশু মন্ত্রণালয়ে ইন্টারনি খোলার ব্যবস্থা করা হবে যাতে তোমরা এই মন্ত্রণালয়ের ইন্টারনির মাধ্যমে মন্ত্রণালয়ের প্রশাসন , সমাজে মানুষের কল্যাণমূলক কাজ সম্পর্কে গবেষণা করতে পারবে।

তিনি আজ রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.পারভীন হাসান। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান , সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিশিষ্টজনেরা  অংশ নেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত শুধুমাত্র মেয়েদের জন্য দেশের এই অনন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আজকের এই বিশেষ দিনে স্নাতক হওয়া শিক্ষার্থীদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি একটি অর্জনের মুহূর্ত এবং একইসঙ্গে একটি নতুন যাত্রার সূচনা। যারা আজ শিক্ষাজীবনের  এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করেছো, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা।

তিনি বলেন, তোমাদের মনে রাখতে হবে শিক্ষা মানুষের শুধু ডিগ্রি দেয় না, মানুষকে সচেতন ও দায়িত্ববান করে তোলে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো সত্যের সন্ধান, ন্যায়ের প্রতি অঙ্গীকার এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করা । সমাবর্তনের মুহূর্তে শুধু নিজের জন্য নয়, গোটা সমাজ ও পৃথিবীর বুকে বাংলাদেশেকে নতুনভাবে পরিচয় করে তুলতে আমি তোমাদের আহ্বান জানাই। আমি বিশ্বাস করি প্রতিটি শিক্ষার্থীই একজন সম্ভাব্য পরিবর্তনের দূত। সমাজে, রাষ্ট্রে , বিশ্বে তোমরা ন্যায় ও অন্যায়ের পক্ষে অবস্থান নেবে। প্রশ্ন করবে, প্রতিবাদ করবে, প্রয়োজনে নেতৃত্ব দেবে। একসাথে আমরা বাংলাদেশকে সকল শোষণ ও বৈষম্য থেকে মুক্ত করবো। এমন একটি দেশ গড়ে তুলবো যা ন্যায়বিচার, আইনের শাসন নিশ্চিত করে এবং বিশ্বে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করে। এই দেশ আমাদের সবার, সবাই মিলে কাজ করি নতুন বাংলাদেশের জন্য এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

Previous Post

আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়

Next Post

হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি

প্রকাশক

প্রকাশক

Next Post
হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি

হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ