সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এমপি ঊষাতন তালুকদার

প্রকাশক by প্রকাশক
December 15, 2023
in দেশ
0
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এমপি ঊষাতন তালুকদার
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter
 নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এমপি ঊষাতন তালুকদার
 
রাঙ্গামাটি প্রতিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার আবেদনপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার।
 
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার বরাবরে সশরীরে আবেদনপত্র জমা দেন তিনি।আবেদনপত্র জমা দিয়ে ঊষাতন তালুকদার বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’
 
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা ও সচিন চাকমা।
 
ঊষাতন সরে যাওয়ায় রাঙামাটিতে ভোটের মাঠে রইলেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশিদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির শাহ মো. মিজানুর রহমান।
 
রাঙামাটি রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার আবেদনে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তা গৃহীত হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে চার জন প্রার্থী রয়েছেন।
 
২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার। এরপর থেকে ২০১৪, ২০১৮ সালের নির্বাচনেও নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিই। ২০১৪ সালে নির্বাচিতও হন। এবার নৌকার সঙ্গে এই প্রার্থীর জোর লড়াইয়ের সম্ভাবনা দেখছিলেন স্থানীয় ভোটাররা।
Previous Post

নরসিংদীতে হত্যাকান্ডের ২৪ঘন্টার মধ্যে দুই আসামী আটক 

Next Post

বিলাইছড়িতে বন মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশক

প্রকাশক

Next Post
বিলাইছড়িতে বন মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বিলাইছড়িতে বন মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ