সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নীলফামারীতে ৭ দফা দাবীতে যুব অধিকার পরিষদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশক by প্রকাশক
January 21, 2023
in সারাবাংলা
0
নীলফামারীতে ৭ দফা দাবীতে যুব অধিকার পরিষদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

সাদিকুল ইসলাম, নীলফামারী:

“দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই” এই স্লোগান কে সামনে নীলফামারীতে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) সকালে নীলফামারী শহরের চৌরুংগী মোড়ে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব অধিকার

পরিষদ নীলফামারী জেলা শাখা এর আয়োজন করে। এতে কর্মকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, বেকারত্ব দূরীকরণ, চাহিদা ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন, চাকরির বয়সসীমা দূরীকরণ ইত্যাদি ৭ দফা দাবী তুলে ধরা হয়।

এই মানববন্ধনে যুব অধিকার পরিষদ নীলফামারী জেলার সাধারণ সম্পাদক মোঃ শাকিল চৌধুরী বলেন, স্বাধীনতার অর্ধশতক পরে এসে আজ বাংলাদেশে বেকারত্বের মহামারী দেখতে হচ্ছে। আঠারো কোটি মানুষের তিন কোটি বেকার। বিশ্ববিদ্যালয় পাশ করেও যুবকেরা বেকারত্বের যন্ত্রনায় আত্মহত্যা করছে।

অথচ এদেশের টাকা দিয়ে গড়ে উঠছে বেগমপাড়া, সিঙ্গাপুর সহ নানা দেশের সম্পদের পাহাড়। শুধুমাত্র আওয়ামীলীগের প্রথম দশ বছরেই প্রচার ৭ লক্ষ কোটি টাকা, এই টাকা দেশে থাকলে আমার বেকার ভাইদের কাজে লাগতো। তাই আজকের এই বেকার সমাজের মুক্তি তথা দেশের মুক্তির জন্য ৭ দফা বাস্তবায়ন করতেই হবে, ভিন্ন উপায় নাই।”

মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি উদার হোসাইন , সাধারণ সম্পাদক রাকিব হোসেন এবং দপ্তর সম্পাদক সোহেল রানা। সভাপতিত্ব করেন জেলা যুব অধিকার পরিষদেরর সহ সভাপতি হামিদুল ইসলাম। তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা দাবি উপস্থাপন করেন।

এগুলো হলো, কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, প্রতিবছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে। চাহিদা ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। আবেদন ফি, ঘুস, প্রভাবশালীর রেফারেন্স, জামানত, বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে ও সরকারি বেসরকারি চাকরির সকল বৈষম্য দূর করতে হবে।

ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করতে হবে। শিক্ষা বা প্রশিক্ষণ সার্টিফিকেট জামানতে সুদবিহীন ঋণ প্রদান করতে হবে,কর্ম ও ঋণ আওতার বাইরের সকলের জন্য বেকার ভাতা দিতে হবে।

শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে শতভাগ চাকরি নিশ্চিত করতে হবে, অশিক্ষিত অসহায় প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন ধারণের জন্য উপযুক্ত বরাদ্দ দিতে হবে।

জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ, প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বিদেশে প্রেরণ, বিদেশে প্রেরণের সকল স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) হিসেবে স্বীকৃতি দিতে হবে।

শেষের দিকে একদল হেলমেট বাহিনী প্রোগ্রামে হামলা করে ব্যানার ফেষ্টুন ইত্যাদি কেড়ে নিয়ে ছিড়ে ফেলে এবং নেতা কর্মীদের উপর চড়াও হয়। এমন অমানবিক ও অসাংবিধানিক কর্মকাণ্ডের জন্য যুব অধিকার পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

Previous Post

মাধবদী পৌরসভার আয়োজনে আড়াই হাজার কম্বল বিতরণ

Next Post

কক্সবাজারে অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
কক্সবাজারে অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজারে অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ