সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

নেত্রকোণায় তিন মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশক by প্রকাশক
November 30, 2023
in ক্রাইম
0
নেত্রকোণায় তিন মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
নেত্রকোণায় তিন মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড
 
জাহাঙ্গীর আলম,নেত্রকোনা প্রতিনিধিঃ
 

নেত্রকোণার কলমাকান্দায়  শিশু হত্যা ও সদরের মাদকের পৃথক  তিন মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে অতিরিক্ত জজ আদালত।যাবজ্জীবনে দন্ডিতরা হচ্ছেন, শিশু বিশাল মল্লিক (৬) হত্যায় সদর উপজেলার দেওপুর  মুক্তির বাজার গ্রামের  পলাশ সরকার ও সদরের পৃথক দুই মাদক মামলায়  নেত্রকোণা পৌর শহরের চকপাড়া  এলাকার মো: কাইয়ুম ওরফে কিংকন এবং মঈনপুর এলাকার  ইয়াসমীন আক্তার। 

 
নিহত শিশু কলমাকান্দা উপজেলার ডোয়ারিয়াকোণা গ্রামের সুমন মল্লিকের মেয়ে।বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এই রায় দেন।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কমলেশ কুমার চৌধুরী জানান, সুমন মল্লিকের বাড়িতে গরু চুরি করে  পলাশ সরকার ধরা পড়ে।
 
  এর জেরে  ২০১৩ সালের ২৫ অগাষ্ট সকাল বেলায় বাড়িতে ঢুকে শিশুটিকে ছাদে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় পলাশ সরকারসহ তিন জন। এ নিয়ে ওই দিনই শিশুটির বাবা সুমন থানায় হত্যা মামলা করেন।
 
পুলিশ মতদন্ত শেষে একই বছরের ২৫ নভেম্বর আদালতে চার্জশীট প্রদান করে। আজ আদালতের বিচারক পলাশ সরকারকে যাবজ্জীবন কারাদন্ড দেন। পলাশের সাথে থাকা অপর দুইজন অপ্রাপ্ত বয়সের হওয়ায় তাদের শিশু আদালতে বিচার চলছে। 

 

অপরদিকে সদর থানায় ২০১৮ সালের ২৭ মে  ৫০৭ গ্রাম হেরোইনসহ ইয়াসমীনকে  গ্রেপ্তার করে পুলিশ।পরে সদর মডেল থানার এসআই সোলায়মান হক বাদি হয়ে একই দিন  থানায় মামলা করেন।

 
এমামলায় একই বছরের ২ অগাষ্ট আদালতে চার্জশীট দেয় পুলিশ। এছাড়া  ২০১৮ সালে ২৪ জুন ২৩০ গ্রাম হেরোইনসহ মো: কাইয়ুম ওরফে কিংকনকে  গ্রেপ্তার করে পুলিশ। পরে সদর মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মামুন একই দিন থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২১ অগাষ্ট আদালতে চার্জশীট দেয়। বিচারক এই দুইজনকেও যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।
Previous Post

রাজশাহীতে ৫৩ জনের  মনোনয়নপত্র সংগ্রহ, নৌকা না পাওয়া তিন এমপিও রয়েছে

Next Post

ফরিদপুর ৪ আসনের নৌকার মনোনয়নপত্র জমা 

প্রকাশক

প্রকাশক

Next Post
ফরিদপুর ৪ আসনের নৌকার মনোনয়নপত্র জমা 

ফরিদপুর ৪ আসনের নৌকার মনোনয়নপত্র জমা 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ