সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

নোয়াখালীতে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার  চূড়ান্ত প্রার্থী ৩৪ জন

প্রকাশক by প্রকাশক
December 18, 2023
in দেশ, ফিচার
0
নোয়াখালীতে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার  চূড়ান্ত প্রার্থী ৩৪ জন
1
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
নোয়াখালীতে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার  চূড়ান্ত প্রার্থী ৩৪ জন
 
মোজাম্মেল হক, ( নোয়াখালী ) প্রতিনিধি : 
 
দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাকের পার্টির চারজন সহ মোট ১০ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরবর্তীতে সন্ধ্যায় ৩৪জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
 
 
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আশিংক) আসনে জাকের পার্টির মো. মোশারেফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে এই আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিমের শক্ত কোন প্রতিদ্বন্ধী না থাকায় তিনি আবারো বিজয় হতে যাচ্ছেন।
 
 
নোয়াখালী-২ আসনে জাকের পার্টির এটিএম হোসেন হায়দার, স্বতন্ত্র প্রার্থী আবু জাফর টিপু ও সিহাব উদ্দিন। নোয়াখালী-৩ আসনে জাকের পার্টির মো.বাহার উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী এবিএম জাফর উল্যাহ, আক্তার হোসেন ফয়সাল। নোয়াখালী-৪ আসনে জাকের পার্টির মো. সোহরাব উদ্দিন।
 
 
নোয়াখালী-৬ আসনে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আয়েশা ফেরদাউস মনোনয়ন প্রত্যাহার করেন। তবে নোয়াখালী-৫ আসনে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, রবিবার সকাল পর্যন্ত ছয়টি আসনে ৪৪জন বৈধ প্রার্থী ছিলেন।
 
 
তবে এরমধ্যে প্রত্যাহারের শেষ দিনে ১০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় জেলার ছয়টি আসনে চূড়ান্ত প্রার্থী ৩৪জন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মোতাবেক সোমবার (১৮ ডিসেম্বর) প্রতিক বরাদ্ধ দেওয়া হবে এবং ২০২৪ সালে ০৭ জানুয়ারী রবিবার ভোট গ্রহন করা হবে।
 
 
Previous Post

বাঁশখালীতে নৌকা পেলেন মোস্তাফিজ,স্বতন্র লিটন  ট্রাক ও মুজিব পেলেন ঈগল

Next Post

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ কে নাভারণ প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

প্রকাশক

প্রকাশক

Next Post
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ কে নাভারণ প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ কে নাভারণ প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ