সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

পটুয়াখালীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশক by প্রকাশক
December 31, 2023
in বিশেষ সংবাদ
0
পটুয়াখালীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
 
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর মির্জাগঞ্জে পরিত্যক্ত ভিটা (ছাড়াভিটা) থেকে মাটিচাপা দেয়া অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
 
শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১১ টার দিকে কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কলাগাছিয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় সনাক্ত করা যায়নি।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন দুপুরে স্থানীয় কৃষক ফারুক মৃধা তার ধানক্ষেতে গিয়ে ফসল এলোমেলো অবস্থায় দেখতে পান। এতে তিনি রাগান্বিত হয়ে কিছু সময় ডাকাডাকি করে তার বোন জামাই আজিজ আকনের কাছে গিয়ে বিষয়টি জানান এবং তাকে ক্ষেত দেখাতে নিয়ে আসেন।
 
এসময় তারা ক্ষেতের মাঝখানে চলার পথের মতো দেখতে পেয়ে সামনের দিকে এগোতে থাকে। পরে তারা ক্ষেতের পশ্চিম পার্শ্বে একটি পরিত্যক্ত ভিটায় মাটিচাপা দেওয়া দেখতে পান।বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মাটি খুঁড়ে এক নারীর মরদেহ দেখতে পান। পুলিশের কাছে বিষয়টি চাঞ্চল্যকর মনে হলে তারা সিআইডিকে জানান।
 
সিআইডি এসে লাশের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করেও প্রকৃত পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
 
মির্জাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য মাটিচাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Previous Post

চট্টগ্রামে জোরারগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন আটক

Next Post

কাপ্তাইয়ের আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

প্রকাশক

প্রকাশক

Next Post
কাপ্তাইয়ের আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

কাপ্তাইয়ের আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ