সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পটুয়াখালীতে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশক by প্রকাশক
December 1, 2023
in সারাবাংলা
0
পটুয়াখালীতে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
 
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে কতিপয় সন্ত্রাসীরা কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস এম মনিরুল ইসলাম (৫০) এবং উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম তালুকদারকে (৫২) কুপিয়ে জখম করেছে।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটেছে। 
 
আহত এ দুই নেতা আওয়াসীলীগের মনোনয়ন বঞ্চিত সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানের অনুসারী বলে জানা গেছে। মাহবুবুর রহমান তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনে আজ মনোনয়ন পত্র দাখিল করেছে। এ সহিংস ঘটনার জন্য মাহবুবুর রহমান তালুকদার বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিববুর রহমানকে দায়ী করেছেন।
 
মাহবুবুর রহমান অভিযোগ করেন, তাঁর মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে পূর্ব নির্ধারিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আসার পথে বিভিন্ন স্থানে এমপি মহিববুর রহমানের অনুসারী নেতাকর্মীরা তার লোকজনদের বাঁধা দিয়েছে। তিনি দাবী করেন সন্ত্রাসীদের হামলায় তাঁর আরও ১৫ জন নেতা-কর্মী বিভিন্ন স্থানে আহত হয়েছে।
আহত অসীম তালুকদার বলেন,
 
আমি ও সহকর্মী মনিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহাবুবুর রহমানের মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে পূর্ব নির্ধারিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যাচ্ছিলাম। উপজেলার বালিয়াতলী স্টেশন থেকে মোটরসাইকেলে করে এসে শহরের গোডাউন ঘাট এলাকায় নামলে ছাত্রলীগের ২০-২৫ জন সন্ত্রাসী রামদা,
 
লাঠিসোটা নিয়ে অতর্কিতে আমাদের ওপর হামলা চালায়। আমরা দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে পড়ে যাই। এ সময় দুর্বৃত্তরা হাতে থাকা রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলায় আমরা দু’জনই মারাত্মকভাবে আহত হয়েছি।
 
এক পর্যায়ে দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করাহয়েছে। আহত এ দুইজনকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এবং কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ। 
 
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমন অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে, আমি আওয়ামী লীগের কাজ করি।
 
স্বতন্ত্র প্রার্থী নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই। তিনি আরো বলেন, আমার কোন লোক হামলা ও মারধরের সাথে জড়িত নেই। তার বিরুদ্ধে সকল অভিযোগ তিনি অস্বীকার করেছেন। 
Previous Post

নড়াইল-২ ও ১ আসনে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি, মুক্তির পক্ষে মনোনয়নপত্র জমা

Next Post

বাঁশখালী উপজেলায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঁশখালী উপজেলায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

বাঁশখালী উপজেলায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ