সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

পেশাদারিত্বের সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধে ব্যাপক প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
January 29, 2023
in Uncategorized
0
পেশাদারিত্বের সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধে ব্যাপক প্রশংসনীয়: প্রধানমন্ত্রী
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ছবি সংগৃহীত

আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি ঃ

২৯ জানুয়ারি, ২০২৩
পুলিশের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুন সন্ত্রসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। হত্যা, লুটপাট, বোমা হামলা, আগুন সন্ত্রাস সব সময় দেশের অর্থনীতিকে স্থিমিত করে। সেক্ষেত্রে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধে ব্যাপক প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে পুলিশ বাহিনী।

রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ ক্যাডারের (৩৮তম ব্যাচ) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ কাজ করছে জানিয়ে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে নিহত দুই পুলিশ কর্মকর্তার রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা পুলিশ বাহিনীর কাজের মূল্যায়ন তুলে ধরে বলেন, এ বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে যুগোপযোগী করা হয়েছে। পেশাদারিত্ব, দক্ষতা ও বিজ্ঞানভিত্তিকভাবে গড়ে তুলতে হবে পুলিশ বাহিনীকে।

তিনি বলেন, পুলিশ বাহিনী যেন জনগণের আস্থা অর্জন করতে পারে। যেকোনো দুর্যোগ মোকাবিলায়, সন্ত্রাস দমন বা কোনো কাজ করতে গেলে জনগণের সহায়তা একান্তভাবে দরকার। মানুষ যেকোনো বিপদে পুলিশকে পাশে পেলে তারা যেন অত্যন্ত আশ্বস্ত হয়। পুলিশ তার পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে।

এর আগে সকাল ১০টার দিকে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাজশাহী সারদা পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে সারদা একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন।

পরে তিনি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করেন। এরপর নবীন এ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেন। অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ছাড়াও মহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠান উপলক্ষে পুলিশ একাডেমি সাজানো হয় নতুন সাজে। এ ছাড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা হয় পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা।

Previous Post

ফরিদপুরে ফসলি জমির মাটি কাটার দায়ে জেল-জরিমানা

Next Post

প্রধানমন্ত্রীর জনসভা;রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ

প্রকাশক

প্রকাশক

Next Post
প্রধানমন্ত্রীর জনসভা;রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ

প্রধানমন্ত্রীর জনসভা;রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম
    নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম গৌরনদী [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা..স্বাস্থ্যমন্ত্রী
    প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা [আরও বিস্তারিত পড়ুন]
  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ