সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

প্রবারণা পূর্ণিমা আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা- স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
October 9, 2024
in সারাবাংলা
0
প্রবারণা পূর্ণিমা আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা- স্বরাষ্ট্র উপদেষ্টা
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রবারণা পূর্ণিমা আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা- স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী আহসান,স্পেশাল করেসপন্ডেন্ট:
ঢাকা (০৯ অক্টোবর, ২০২৪ খ্রি.):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা এবার আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিকক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যে ধরনের সহযোগিতা লাগবে, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

পাহাড়ে নিরাপত্তার বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। উপদেষ্টা বলেন, যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আপনারা দেখেছেন কারা সেখানে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে। আপনাদের মিডিয়ায় ভালোভাবে প্রচারিত হয়েছে, কিভাবে এই শঙ্কাগুলো হয়েছে এবং কিভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন সেগুলো মোকাবিলা করেছে। তিনি আরো বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতকারীর সবসময় চেষ্টা থাকে যাতে পরিস্থিতি খারাপের দিকে যায়। অন্তর্বর্তী সরকার সেটা হতে দিবেনা। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

দুর্গাপূজার বিষয়ে উপদেষ্টা বলেন, পূজা খুব ভালোভাবে হবে। কোথাও কোনো শঙ্কা নেই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমি গতকাল গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সেখানকার পরিস্থিতি ভালো। সবমিলিয়ে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।

উল্লেখ্য, সাক্ষাৎকারী প্রতিনিধিদলের সদস্যরা হলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশ বু্দ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া।

Previous Post

লেবানন হতে ফিরতে ইচ্ছুক বাংলাদেশীদের তালিকাভুক্ত হওয়ার বিজ্ঞপ্তি জারি

Next Post

ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি করেত-থ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম

প্রকাশক

প্রকাশক

Next Post
ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি করেত-থ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম

ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি করেত-থ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ