সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশক by প্রকাশক
June 12, 2026
in জাতীয়
0
বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সমাজকল্যাণ মন্ত্রী
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান –সমাজকল্যাণ মন্ত্রী

চিফ রিপোর্টার:দিনাজপুর, ১২ জুন ২০২৬:

বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস, রেমিট্যান্স ও মুক্তিযোদ্ধা কল্যাণসহ বিভিন্ন খাতের উন্নয়নের ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি।

মন্ত্রী আজ দুপুরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েটেড বডিসমূহের সঙ্গে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, শিক্ষা ও নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের উন্নয়নের বিভিন্ন মাইলফলকের পেছনে তাঁর এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে।
গার্মেন্টস শিল্পের বিকাশেও জিয়াউর রহমানের অবদান উল্লেখযোগ্য বলে তিনি মন্তব্য করেন।

জিয়া হার্ট ফাউন্ডেশন প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয়। এটি জনগণের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। ফাউন্ডেশনের উন্নয়নের জন্য সরকার ৪৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্টদের উদ্যোগ নিয়ে উপস্থাপন করতে হবে।

তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। জিয়া হার্ট ফাউন্ডেশন ও হাসপাতালকে এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার জনকল্যাণ ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. হাসনাইন আখতার হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

এছাড়া বক্তব্য দেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমূখ।

পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন বলেন, ‘মতভেদ ও বিভেদ ভুলে জেলার চিকিৎসাসেবা ও সামগ্রিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই জনগণ প্রকৃত সেবা পাবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, ‘জিয়া হার্ট ফাউন্ডেশনের জন্য সরকারি বরাদ্দে ৪৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে।’

ভবিষ্যতে ওপেন হার্ট সার্জারি চালুর বিষয়ে পরিচালনা পর্ষদকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ধূমপান পরিহার, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মানসিক চাপমুক্ত জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগদান করেন।

তিনি অনগ্রসরদের মাঝে চেক বিতরণ করেন।এরপর তিনি বামনডাঙ্গা (গাইবান্ধা)-শঠিবাড়ি- আফতাবগঞ্জ (দিনাজপুর) (জেড-৫০১৩) জেলা মহাসড়কের ৬৪তম অংশ, ৬৫ তম, ৬৬তম অংশ, ৬৮তম অংশ,৬৯তম অংশ, ৭১তম অংশ কিলোমিটার সড়কাংশে ৩৫৬ মিটার সড়ক প্রশস্ত করন এবং ২৩১৬ মিটার নতুন সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

মতিহার ইউনিয়নের সরদার পাড়া গ্রামের গ্রামীণ রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইসবিবি) করন, নবাবগঞ্জ উপজেলা পরিষদে সাম্প্রতিক সময়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন।

এরপর নবাবগঞ্জ অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নবাবগঞ্জ কর্তৃক অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর নির্ধারিত সুফলভোগীদের মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ করেন।

বিকেলে তিনি মতিহারা বাজার হতে পুটিমারা ইউপিসি পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, বালুয়াচড়া হতে বড় মাওড়া (বালুয়াচড়া) স্কুল পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন,

হেয়াতপুর-মহারামপুর পাকা সড়ক, আনিছের দোকান হতে চারাবাড়ি ভায়া বড়িরদহ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, মোগরপাড়া হতে সরদারপাড়া ভায়া মির্জাপুর পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, খলসা গাড়ি হতে ইসলামপুর বাজার ভায়া খাটাংপাড়া পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন।এরপর তিনি ঘোড়াঘাট উপজেলায় উপজেলা পর্যায়ে Startup Science Project and Innovation Idea Showcasing’ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

পরে তিনি ঘোড়াঘাট উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঘোড়াঘাট কর্তৃক আয়োজিত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর নির্ধারিত সুফলভোগীদের মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ করেন।

তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রামেশ্বরপুর মৌজা থেকে রামেশ্বরপুর দক্ষিণপুর পর্যন্ত রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন। ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।
হাকিমপুর উপজেলা পরিষদে উপজেলা পর্যায়ে Startup Science project and Innovation Idea Showcasing’ প্রোগ্রামের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
সন্ধ্যায় তিনি বিরামপুর (বিজন) হাকিমপুর (জেড ৫৮৫৪) জেলা মহাসড়কের ১ম,২য়, ৩য়,৪র্থ(অংশ),৫ম,৭ম(অংশ),৯ম(অংশ),এবং ১০ম অংশ কিলোমিটার সড়কাংশে পিএমবি ডিবিএস ওয়ারিং কোর্স ও রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এরপর বিরামপুর উপজেলা পরিষদে উপজেলা পর্যায়ে Startup Science Project and Innovation Idea Showcasing’ প্রোগ্রামের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

তিনি বিরামপুর মুক্তমঞ্চে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। এরপর তিনি বিরামপুর উপজেলা প্রশাসন কর্তৃক সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ করেন।

 

Previous Post

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রকাশক

প্রকাশক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সমাজকল্যাণ মন্ত্রী
    বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি [আরও বিস্তারিত পড়ুন]
  • কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল [আরও বিস্তারিত পড়ুন]
  • মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
    মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ