সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বাগমারায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

প্রকাশক by প্রকাশক
July 16, 2023
in সারাবাংলা
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
বাগমারায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 
সোহেল রানা রাজশাহী :
রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফাইনাল খেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের সুস্থ রাখে। তাদের মাঝ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে। সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। বর্তমানে গ্রাম বাংলার অনেক খেলাধূলায় আজ বিলুপ্ত।
তাই খেলাধূলার দিকে আমাদের ফিরে যেতে হবে। এ জন্য সরকার দেশ ব্যাপি চালু করেছেন শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)। এই খেলা অব্যাহত রাখতে হবে।
তাহলে নতুন সমাজ বিপথে যাবে না। খেলায় জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে কোন বিশৃংখলা সৃষ্টি করা যাবে না। নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে হবে।
উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন মাড়িয়া ইউনিয়ন এবং দ্বীপপুর ইউনিয়ন বালক দল। খেলায় প্রথমার্ধে ১-০ গোলে দ্বীপপুর ইউনিয়ন এগিয়ে থাকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাড়িয়া ইউনিয়ন একটি গোল করে সমতায় ফিরে। ১-১ গোলে শেষ হয় খেলাটি।
পরে ট্রাইবেকার পদ্ধতিতে ৪-৩ গোলে মাড়িয়া ইউনিয়নকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দ্বীপপুর ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ দল।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উভয় দলের মধ্যে পুরস্কার তুলে দেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, চেয়ারম্যান রেজাউল হক, বিকাশ চন্দ্র ভৌমিক, লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য বকুল আলী খরাদী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার।
রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর।
Previous Post

বিএমএসএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী গৌরনদীতে পালিত

Next Post

সব ব্যর্থতা ভুলে সফলভাবে পাড়ি দিল চন্দ্রযান-৩, লক্ষ্য উপগ্রহের দক্ষিণ মেরু

প্রকাশক

প্রকাশক

Next Post
সব ব্যর্থতা ভুলে সফলভাবে পাড়ি দিল চন্দ্রযান-৩, লক্ষ্য উপগ্রহের দক্ষিণ মেরু

সব ব্যর্থতা ভুলে সফলভাবে পাড়ি দিল চন্দ্রযান-৩, লক্ষ্য উপগ্রহের দক্ষিণ মেরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ