সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানে কমতে শুরু করেছে ডিমের দাম

প্রকাশক by প্রকাশক
October 11, 2024
in সারাবাংলা
0
বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানে কমতে শুরু করেছে ডিমের দাম
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানে কমতে শুরু করেছে ডিমের দাম

আলী আহসান,স্পেশাল করেসপন্ডেন্ট:
ঢাকা, ১১ অক্টোবর ২০২৪ খ্রি.

নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি টিম রাজধানীর ২টি কাচাঁবাজার তদারকি করে। এসময় তদারকি টিম কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শাহ্আলী সিটি কর্পোরেশন মার্কেট কাঁচাবাজার ও শনির আখরা কাঁচাবাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

শাহ্আলী সিটি কর্পোরেশন মার্কেট কাচাঁবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: ফুয়ারা খাতুন। এ সময় নিত্য প্রয়োজনীয় পন্যের মধ্যে চাল,ডাল, আলু, ডিম , সবজি ও মুরগীর বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা হালনাগাদ করাসহ সকল পণ্য ক্রয়ের ও বিক্রয়ের রশিদ যাচাই করেন। এছাড়াও মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

গত কয়েক দিনের তুলনায় ডিমের দাম হালি প্রতি ৫ টাকা কমেছে বলে এসময় দোকান মালিক ও ভোক্তারা তদারকি টিমকে জানান।

অপরদিকে রাজধানীর শনিরআখড়ার কাঁচাবাজারে ডিম, পিয়াজ, কাচামরিচ, মুরগী ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্যের ক্রয়মূল্য ও বিক্রি মূল্য যাচাই করা হয়। মুরগী, চাল, আলু , পিয়াজসহ ও অন্যান্য পন্যের হালনাগাদ মূল্য তালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেওয়া হয় । তবে কয়েকটি প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা টাঙানো না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Previous Post

মিয়ানমারের নৌবাহিনীর হাতে এক বাংলাদেশি মৎস্যজীবী হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

Next Post

দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন- উপদেষ্টা শারমীন এস মুরশিদ 

প্রকাশক

প্রকাশক

Next Post
দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন- উপদেষ্টা শারমীন এস মুরশিদ 

দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন- উপদেষ্টা শারমীন এস মুরশিদ 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না- সমাজকল্যাণ মন্ত্রী
    দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা [আরও বিস্তারিত পড়ুন]
  • শিক্ষার্থীদের জনকল্যাণে ড্রোন ও সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
    শিক্ষার্থীদের জনকল্যাণে ড্রোন ও সেন্সর উদ্ভাবনের [আরও বিস্তারিত পড়ুন]
  • আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে
    আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহি এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : খন্দকার আব্দুল মুক্তাদির
    প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহি এবং [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত
    ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা [আরও বিস্তারিত পড়ুন]
  • পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
    পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে কেয়ার [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর:
    প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ