সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার

প্রতিটি জেলায় হবে মডেল স্কুল, সাভারে নির্মাণ হচ্ছে অলিম্পিক ভিলেজ — সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

প্রকাশক by প্রকাশক
July 26, 2026
in জাতীয়
0
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার;প্রতিটি জেলায় হবে মডেল স্কুল, সাভারে নির্মাণ হচ্ছে অলিম্পিক ভিলেজ- সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার, ঢাকা২৫ জুলাই ২০২৬:
সত্য কন্ঠের নিজস্ব প্রতিবেদক

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস ২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের বোঝা নয়, বরং সম্ভাবনাময় মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে সকল মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে দেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিভাগীয় পর্যায়ে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

মন্ত্রী আরও বলেন, সাভারে ১২ একর জমির ওপর নির্মাণাধীন অলিম্পিক ভিলেজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আধুনিক প্রশিক্ষণ, ক্রীড়া, পুনর্বাসন এবং প্রতিভা বিকাশের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অনুদান প্রদানকারীদের জন্য বিদ্যমান ট্যাক্স রিবেট সুবিধার কথাও উল্লেখ করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এসব শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “এটি কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক অঙ্গীকার। সরকার ও সমাজ একসঙ্গে কাজ করলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে সমাজের মূলধারায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।”

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের সংগ্রাম ও সফলতার অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ একক ও দলীয় সংগীত এবং নৃত্যানুষ্ঠান উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের অভিভাবকদের অনুপ্রাণিত করতে এটিএন নিউজ প্রায় এক দশক ধরে ‘পাওয়ার প্যারেন্টস’ অনুষ্ঠানটি আয়োজন করে আসছে। এবারের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন ছয়জন শিশুর অভিভাবক এবং এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, কলাকুশলী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Previous Post

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিতের আশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

Next Post

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন’; প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

প্রকাশক

প্রকাশক

Next Post
হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন’; প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন’; প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী
    পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা [আরও বিস্তারিত পড়ুন]
  • মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী
    মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার [আরও বিস্তারিত পড়ুন]
  • সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
    সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন [আরও বিস্তারিত পড়ুন]
  • হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন’; প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’
     হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মাইন্ড মাস্টার রিট্রিট [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার
    বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েই মানবিক বাংলাদেশ গড়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিতের আশ্বাস মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
    ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের ঋণ সুবিধা [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ