সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

বেনাপোলে “বন্ধন এক্সপ্রেস” ট্রেনে টাস্কফোর্সের অভিযান অব্যাহত

প্রকাশক by প্রকাশক
April 16, 2023
in জাতীয়, দেশ, ফিচার, যশোর, সারাবাংলা
0
বেনাপোলে “বন্ধন এক্সপ্রেস” ট্রেনে টাস্কফোর্সের অভিযান অব্যাহত
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

বেনাপোলে “বন্ধন এক্সপ্রেস” ট্রেনে টাস্কফোর্সের অভিযান অব্যাহত

 

বিশেষ প্রতিনিধি :
ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী “বন্ধন এক্সপ্রেস” ট্রেনে যাত্রীসেবা ও চোরাচালান রোধে গঠিত “টাস্কফোর্স” এর অভিযান পরিচালিত হয়েছে।

সপ্তাহের দুই দিন ভারত থেকে আগত ট্রেনটি’তে যাত্রীসেবা ও চোরাচালান রোধ এবং প্রশাসনের কড়া নজরদারীর আওতায় আনা হয়েছে।

বেনাপোল রেলওয়ে স্টেশন ঘিরে বহিরাগতদের দৌরাত্ম ঠেকাতে শার্শা উপজেলা প্রশাসনের নির্ধারিত রুটিন মোতাবেক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে কাস্টম, পুলিশ, বিজিবি,র্্যব ও আনসার বাহিনী সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে “টাস্কফোর্স”টি পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা কর্মকর্তা- উপজেলা শার্শা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

টাস্কফোর্স অভিযানের ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ( রবিবার ) সকালে ভারতের কোলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা, বন্ধন এক্সপ্রেস” ট্রেনটি বাংলাদেশের বেনাপোল এসে পৌছলে উক্ত “টাস্কফোর্স” অভিযান পরিচালিত হয়েছে।

এসময় কয়েকজন আইন অমান্যকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ নং ধারা অনুযায়ী ০৩ (তিন) জন আসামীকে ২,০০০/- (দুই হাজার) টাকা করে মোট ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা করা হয় এবং ০২ (দুই) জন কে ০৫ (পাঁচ) দিন ও ০১ (এক) জন কে ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়াও অভিযানকালে অবৈধভাবে মালামাল বহনকারীদের নিকট থেকে নিম্নোক্ত মালামাল জব্দ করা হয়। এছাড়াও জব্দকৃত মালামাল:
১। বিজিবি কর্তৃক বিভিন্ন ধরনের কাপড় ও প্রসাধনী জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ০৪, ৩৯, ৩০০/- (চার লক্ষ উনচল্লিশ হাজার তিনশত টাকা মাত্র, ২। বাংলাদেশ কাস্টমস কর্তৃক মেহেদী, কসমেটিকস, জুতা, শাড়ি, ওড়না, পাঞ্জাবী, নাইটি ও ট্রাওজার সাময়িক জব্দ করা হয়।

এসময় “টাস্কফোর্সের” অভিযান পরিচালনায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আইনি সহযোগি সহায়তায় ছিলেন – বিজিবি কোম্পানি কমান্ডার কর্মকর্তা, শার্শা উপজেলা আনসার ও ভিডিপি’র (ভারপ্রাপ্ত) কর্মকর্তা-আব্দুল্লাহ আল রাসেল, বেনাপোল রেল পুলিশ কর্মকর্তা খবির সহ বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর অন্যান্য সদস্যরা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উক্ত অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় আইনি কর্মকাণ্ডে সহযোগিতা করেন।

এসময় বিজিবি সহ আনসার বাহিনী, পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সদস্য কর্তৃক অবৈধভাবে মালামাল বহনকারীদের নিকট হতে উক্ত মালামাল জব্দ ও স্টেশনে অবৈধ বহিরাগত রোধ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।

Previous Post

কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিষয়ে যুবক খুন

Next Post

যশোরে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ১শ টাকার ডাব ৬০ টাকায় বিক্রি

প্রকাশক

প্রকাশক

Next Post
যশোরে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ১শ টাকার ডাব ৬০ টাকায় বিক্রি

যশোরে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ১শ টাকার ডাব ৬০ টাকায় বিক্রি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ