
বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:১৬ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার), বাংলাদেশ সচিবালয়, ঢাকা
আজ বিকেল ৩ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এর সঙ্গে তাঁর নিজ অফিসকক্ষে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রদূত দেশের এভিয়েশন খাতের উন্নয়নে ভারতের কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেন। এছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে ওপেন স্কাই পলিসি, Air Service Agreement সংশোধন, এয়ারস্পেস ব্যবহারে চার্জ মওকুফসহ গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রাষ্ট্রদূত ভারতের নিজস্ব প্রস্তুতকৃত Short Take Off and Landing (STOL) এয়ারক্রাফট এর বাংলাদেশের এয়ারস্ট্রিপগুলোতে ব্যবহারের উপযোগিতা সম্পর্কে আলোকপাত করেন।
মন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সাথে সাথে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করার পক্ষে মত দেন।







