সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাসে শেখ বোরহানুদ্দীন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
September 30, 2024
in জাতীয়
0
বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাসে শেখ বোরহানুদ্দীন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাসে শেখ বোরহানুদ্দীন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আলী আহসান,স্পেশাল করেসপন্ডেন্ট:
৩০ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাসে শেখ বোরহানুদ্দীন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাহসিকতার অপর নাম শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ। জুলাই-আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীদের লড়াকু ও সাহসী ভূমিকা আন্দোলনকে বেগবান করেছে। সোমবার (৩০শে সেপ্টেম্বর) পবিত্র সিরাতুন্নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী শোভন ও এলেমকে স্মরণ করে উপদেষ্টা বলেন, তাঁদের আত্মত্যাগের কারণে আমরা আজ স্বাধীন ও মুক্তভাবে বক্তব্য দিতে পারছি। আন্দোলনে শহিদ হওয়ার ঘটনাকে অনেক মর্যাদার উল্লেখ করে উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেন।
সরকারের যেকোনো সমালোচনাকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, সবাই সরকারের প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করতে পারবেন এবং জবাবদিহির আওতান আনতে পারবেন।

সাম্প্রতিক আন্দোলনে ছাত্রদের অবদান তুলে ধরে তিনি বলেন, ছাত্ররা বারবার দেশের কল্যাণে রক্ত দিয়েছে কিন্তু ছাত্রদের আন্দোলনের সফলতা ছাত্ররা সবসময় পায়নি, ছাত্ররা বারবার বঞ্চিত হয়েছে। এবার সুযোগ এসেছে, ছাত্রদের আত্মত্যাগের প্রতিদান দিতে হবে। ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে যেন কর্মসংস্থান করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশ গঠনে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, তরুণদের যোগ্য হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।

রাষ্টসংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার রাষ্ট্রসংস্কারের কাজ করছে। রাষ্টসংস্কারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পবিত্র ইদে মিলাদুন্নবি উদ্‌যাপন প্রসঙ্গে তিনি বলেন, মহানবি হয়রত মুহাম্মদ (সা.) সত্য ও ন্যায়ের কথা বলতেন। সত্য ও ন্যায়ের পথে যাঁরা জীবন দেন তাঁদের শহিদের মর্যাদা দেওয়া হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্ররা সত্য ও ন্যায়ের জন্য জীবন দিয়েছেন। ছাত্রদের এই অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, কলেজের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও হিতৈষী সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম। অনুষ্ঠানে ইদে মিলাদুন্নবি উপলক্ষ্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ প্রাঙ্গণে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ শিক্ষার্থী সাইদুল ইসলাম শোভন ও নাদিমুল হাসান এলেম-এর নামফলকের উদ্বোধন করেন।

 

Previous Post

সরকারি চাকরিতে বসয়সীমা নির্ধারণে কমিটি, ৭ দিনের মধ্য সুপারিশ

Next Post

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের বিশেষজ্ঞ কমিটি গঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের বিশেষজ্ঞ কমিটি গঠিত

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের বিশেষজ্ঞ কমিটি গঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ