সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নিষেধাজ্ঞা পেছানোর দাবি

প্রকাশক by প্রকাশক
October 3, 2023
in কৃষি, দেশ, ফিচার, বিশেষ সংবাদ, ভোলা, সারাবাংলা
0
ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নিষেধাজ্ঞা পেছানোর দাবি
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নিষেধাজ্ঞা পেছানোর দাবি
ছবিঃ ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নিষেধাজ্ঞা পেছানোর দাবি
সাব্বির আলম বাবু বিশেষ প্রতিনিধিঃ
সাগরে জেলেদের জালে ধরা পরছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। পেটে ডিম না আশায় মা ইলিশ রক্ষায় দেয়া নিষেধাজ্ঞা পিছানোর দাবি জেলেসহ আড়ৎদারদের। একই ভাবে সমন্বয়হীন অবরোধের ফলে ভারতের জেলেরা লাভবান হবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
 
দ্বীপ জেলা ভোলা মেঘনা-তেতুঁলিয়া নদী বেষ্টিত। সাগর মোহনার জেলাটিতে কয়েক লাখ জেলে ইলিশ শিকারের উপর নির্ভর করে। মৌসুমের শুরুতে আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশা দেখা দিয়েছিলো জেলেদের মধ্যে।
 
এ কারণেই দীর্ঘ দিনের হতাশা কাটিয়ে হাসি ফুটেছে অসহায় জেলেদের মুখে। যেমন জেলার সর্বদক্ষিণে সামরাজ ইলিশ মাছঘাট। দেশের দ্বিতীয় সর্ববৃহৎ এই মাছঘাটে বড় দুটি ইলিশ হাতে নিয়ে প্রাণ জুড়ানো হাসি বলে দিচ্ছে,শেষ সময় হলেও জেলেদের মুখে হাসি ফুটেছে।
 
ইলিশ হাতে নিয়ে জেলের মুখের হাসি বলে দিচ্ছে সব। ধরা পরছে জেলেদের জালে ইলিশ। তবে মেঘনা নয় ইলিশ পাচ্ছে সাগরের জেলেরা। জেলার সর্বদক্ষিণ চরফ্যাশনের সামরাজ মাছ ঘাটে ইলিশ বিক্রির হাঁকডাকের ফলে প্রাণ চাঞ্চল্য ফিরেছে এসব ঘাটে।
 
সূর্য উঠার সঙ্গে সঙ্গেই শুরু হয় মাছ বিক্রির হাঁকডাক। আর ট্রলার থেকে ইলিশ নামিয়ে বিক্রি হয় এই মাছ ঘাটে। তবে আকারে ছোট ইলিশ পাওয়ার কথা জেলেরা তুলে ধরে বলেন, অন্তত অক্টোবর মাসের শেষের দিকে অবরোধ দিলে তখন ডিম আসতো ইলিশের পেটে এবং দামেও অনেকটা সস্তা হত।
 
জেলে মো. সাহাবুদ্দিন বলেন, প্রচুর ইলিশ ধরা পরেছে জালে। তবে আকারে ছোট। যে কারণে দাম বেশি পাওয়া যাচ্ছে না। একটি ট্রলারের মাঝিমাল্লারা অন্তত ৩৫ মণ ইলিশ পেয়েছে। তাতে বেশ খুশি। দৌলতখানের অপর একটি ট্রলারের ৮৬ মণ ইলিশ পেয়ে সরাসরি চাঁদপুর নিয়ে গেছে।
 
সেখানে বিক্রি করেছে ৩৯ লাখ টাকা। এভাবে কমবেশি প্রতিটি ট্রলার ইলিশ পাচ্ছে বলেই নিশ্চিত করলেন সামরাজ মাছঘাটের আড়ত মালিক সমিতির সহ-সভাপতি মো. সেলিম। তার মতে আগের চেয়ে এখন বেশ ভালোই ইলিশ পাওয়া যাচ্ছে,তবে মাছের পেটে ডিম এখনো আসেনি।
 
সে ক্ষেত্রে অবরোধটা আরো কিছুদিন পিছিয়ে দিলে ভালো হত। মা ইলিশ রক্ষায় দেয়া নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে আড়তদার মো. তোফায়েল আহম্মেদ বলেন, সাগরে প্রচুর ইলিশ ধরা পরছে। কেউ পাচ্ছে ৩৫ মণ আবার কেউ পাচ্ছে ৮৬ থেকে শত মণ ইলিশ।
 
এসব ইলিশ আকারে খুবই ছোট। পেটে নেই কোন ইলিশের। বেশির ভাগ ইলিশে একই অবস্থা। একই সাথে ভারতের সাথে মিল করে মা ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা দেয়ার দাবী। কারণ বাংলাদেশে বন্ধ থাকলেও ভারতের জেলেরা ইলিশ ধরে নিচ্ছে। এর ফলে সরকারের মা ইলিশ রক্ষা কার্যক্রম ব্যাহত হবে।
 

 

আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২দিন মা ইলিশ রক্ষা কার্যক্রম। এই ২২ দিন মা ইলিশ রক্ষায় সকল ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ করেছে মৎস্য অধিদফতর। এ বিষয় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, জলবায়ুর প্রভাবে ইলিশ মেঘনায় কম ধরা পরছে। তবে সাগরে ইলিশ রয়েছে উল্লেখ করে বলেন, সরকারি ভাবে ১ লাখ ৯২ হাজার মেট্রিকটন ইলিশের উৎপাদন নির্ধারণ করা হয়েছে তা সফল হবে।
 
 
Previous Post

পটুয়াখালীতে আ’লীগের বিশষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Next Post

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

প্রকাশক

প্রকাশক

Next Post
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ