সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

প্রকাশক by প্রকাশক
April 20, 2023
in Uncategorized
0
মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

রাজশাহী প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলার ০৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল এবং ইউপি সদস্যদের নানা অনিয়ম ও দুর্নীতি, মাননীয় প্রধান মন্ত্রীর প্রদেয় ঈদ উপহার দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাবাইহাট দলীয় কার্যালয়ে বিকেল সাড়ে চার ঘটিকায় তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজীবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, ইউনিয়ন যু্বলীগ সাধারণ সম্পাদক বাবলু প্রামানিক, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লুৎফোর রহমান প্রমুখ।

উল্লেখ্য গত ১৫ এপ্রিল প্রধান মন্ত্রীর ঈদ উপহার দুস্থদের ১০ কেজি চাউলের পরিবর্তে ৭/৮ কেজি চাউল দেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে ।

ভুক্তভোগী সহ এলাকাবাসী প্রতিবাদমুখর হয়ে উঠলে, উল্টো প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে জানা গেছে।

মাননীয় সংসদ সদস্য মুহা: ইমাজ উদ্দীন প্রামাণিক কর্তৃক সুপারিশকৃত সুবিধা বঞ্চিত শিংগা গ্রামের বাচ্চু, তেপাড়া গ্রামের মেনসার আলী, নারায়ণপুর গ্রামের মোর্শেদা, তেলিপাড়া গ্রামের বেলাল হোসেন, সাবাই গ্রামের শারীরিক প্রতিবন্ধী সখাতুল্যা সৌখিন, সাবাই হঠাৎ পাড়া গ্রামের আব্দুল জানিয়েছেন, তাদের চাল পাওয়ার কথা থাকলেও তাঁরা চাল পাননি।

তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লুৎফোর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আমি সেদিন অনিয়মের বিরুদ্ধে শ্লোগান দিয়ে ছিলাম, সেকারণে আমার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগী খুশবর রহমান, তাঁকে ১০ কেজির পরিবর্তে ৮ কেজি চাল দেয়া হয়েছে বলে অভিযোগ করেন।
প্রতিবাদ সভা এবং সংবাদ সম্মেলন থেকে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবী করা হয়।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমি প্রতিটি ওয়ার্ডের মেম্বারদের চাল বুঝিয়ে দিয়েছি, তাঁরা বিধি মোতাবেক বন্টন করেছেন। ট্যাগ অফিসারের সামনে , এমন কী অভিযোগের ভিত্তিতে পিআইও, উপজেলা নির্বাহী অফিসার সরজমিন উপস্থিত হয়ে কোন অনিয়ম পাননি।

 

Previous Post

সারিয়াকান্দিতে জাতীয় পাটির উদ্যোগে ইফতার মাহফিল

Next Post

পুনাক গাইবান্ধার আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে এসপি পত্মীর ঈদ সামগ্রী বিতরণ-

প্রকাশক

প্রকাশক

Next Post
পুনাক গাইবান্ধার আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে এসপি পত্মীর ঈদ সামগ্রী বিতরণ-

পুনাক গাইবান্ধার আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে এসপি পত্মীর ঈদ সামগ্রী বিতরণ-

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ