সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

মায়ের ওপর বড় কোন শেফ নাই- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
February 7, 2025
in সারাবাংলা
0
মায়ের ওপর বড় কোন শেফ নাই- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

মায়ের ওপর বড় কোন শেফ নাই- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকাঃ শুক্রবার, ২৪ মাঘ (০৭ ফেব্রুয়ারি)

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আজকের অনুষ্ঠানে অনেক শেফের কথা বলা হলেও কিন্তু আমি মনে করি প্রতিটি বাড়িতে একএকজন শ্রেষ্ঠ শেফ রয়েছে। প্রশ্ন রেখে তিনি বলেন মায়ের ওপর বড় কোন শেফ হয়? কিন্তু অনেক সময় বিজ্ঞাপনে যখন দেখানে হয় মায়ের রান্নার মত স্বাদ, মায়ের রান্না যখন পণ্য হিসেবে উপস্থাপন করে তখন তা অত্যন্ত দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়।

উপদেষ্টা আজ বিকালে বানানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শিরোনামে বাংলার ভোজ বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার উৎসব “বাংলাদেশ সেফ সম্মেলনে” প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

দেশীয় খাবারকে সংস্কৃতির অংশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পর আমাদের কাছে নতুন বাংলাদেশ এসেছে; আর নতুন দেশে তরুণরা আমাদের পথ দেখিয়েছে। এই তরুণদের সাথে দেশীয় খাবারের পরিচয় করে দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্ম যদি দেশীয় খাবারের সাথে পরিচিত না হয়; তখন মনে হবে তরুণরা দেশে থেকেও যেন দেশে নাই। তাই দেশীয় খাবারের প্রতি সন্তানদের আগ্রহ সৃষ্টি করার দায়িত্ব প্রতিটি অভিভাবকের।

উপদেষ্টা বলেন, ১লা বৈশাখে পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। বৈশাখে ইলিশের ব্যান পিরিয়ড থাকে আর তখন ব্যাপকভাবে ইলিশ খাওয়ার প্রতি আগ্রহ দেখা যায়। আমাদের সংস্কৃতি হলো চৈত্র সংক্রান্তি। এসময় মাছ-মাংস ছাড়া বিভিন্ন রকমের শাক দিয়ে রান্না করা হয় আর এগুলোই বাঙালি সংস্কৃতি।

ট্যুরিজম বোর্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করে উপদেষ্টা বলেন, শেফ বলে নারীদের মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে। ঘরে রান্না করলে রাধুনি আর ড্রেস পরে রান্না করলে শেফ বলা হয়। এইযে পার্থক্য তা আমাদের দূর করতে হবে। শেফদের শিল্পীর মর্যাদাদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটি শেফ একেকজন শিল্পী। তাদের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতার ফলে রান্নার বৈচিত্র্য দেখা যায়। তাই তারা শিল্পীর মর্যাদা প্রাপ্তির যোগ্যতা রাখে।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ড্রাস্ট্রি স্কিলস কাউন্সিলের চেয়ারম্যান মহিউদ্দিন হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (গ্রেড-১) আবু তাহির মুহাম্মদ জাবের, এতে স্বাগত বক্তৃতা করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ড্রাস্ট্রি স্কিলস কাউন্সিলের সেক্রেটারি জেনারেল শাহিদ হোসেন শামীম।

উপদেষ্টা পরে ঢাকা রিজেন্সি হোটেল অ্যন্ড রিসোর্ট, লে মেরিডিয়ান, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ক্রাউন প্লাজা, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ওয়েস্টিন, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও সিক্স সিজনস হোটেলের এক্সিকিউটিভ শেফদের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, কোন এলাকায় কোন খাবার জনপ্রিয়, স্বাদই বা কেমন- এমন সব প্রশ্নের উত্তর মিলছে ঢাকার বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে। সত্তরটি স্টলে দেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের ইলিশ, নাটোরের কাঁচা গোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, ছানামুখী, সুন্দরবনের মধু, কুমিল্লার রসমালাইসহ নানাবিধ দেশি খাবার ও পাহাড়ি খাবারের প্রদর্শনী, বিপণন ও উপভোগের ব্যবস্থা রয়েছে। বনানীর এ মাঠে, দক্ষ কালিনারী প্রফেশনাল ও উদ্যোক্তাদের অংশগ্রহণে এই উৎসব হচ্ছে।

 

Previous Post

বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির গুণাবলী লালন করে ও মেধাকে কাজে লাগিয়ে প্রতিটি সম্ভাবনা, প্রতিটি কাজের মধ্যে দিয়ে তাদেরকে জাগ্রত করতে হবে — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Next Post

কায়রোতে বাংলাদেশ-মিশর ২য় ফরেন অফিস কনসালটেশন (FOC)

প্রকাশক

প্রকাশক

Next Post
কায়রোতে বাংলাদেশ-মিশর ২য় ফরেন অফিস কনসালটেশন (FOC)

কায়রোতে বাংলাদেশ-মিশর ২য় ফরেন অফিস কনসালটেশন (FOC)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ