সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

মিঠাপুকুরে গোখাদ্যের চড়া দাম; খামারিদের কপালে চিন্তার ছাপ

প্রকাশক by প্রকাশক
January 8, 2023
in সারাবাংলা
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মিঠাপুকুর( রংপুর) প্রতিনিধি ঃ


রাজিয়া বেগমের স্বামী একজন ক্ষুদ্র শুটকি ব্যবসায়ী ২ মেয়ে আর এক ছেলে নিয়ে ৫ সদস্যের পরিবার তার। বড় মেয়েটা এবার ৯ম শ্রেণিতে উঠেছে। স্কুলে মেয়ের ১ রোল হওয়ায় বেজায় খুশি রাজিয়া। তার আরেক মেয়ে এবার ৩য় শ্রেণির ছাত্রী আর ছেলেটা মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর গ্রামের ক্ষুদ্র এই নারী খামারি গোখাদ্যের দাম বাড়ার কারণে দিশেহারা হয়ে । গোখাদ্যের উচ্চ দামের কারণে তিনি বাধ্য হয়েই খামারের ৪টি গরুর মধ্যে ৩টি গরু বিক্রি করে দিয়েছেন।

জীবন সংগ্রামী নারীর বড় মেয়ের ভালো ফলাফল খুশির বার্তা নিয়ে এলেও সংসারে অভাব-অনটনের কারণে চোখেমুখে অন্ধকার দেখছেন। স্বামী নয়া মিয়া স্থানীয় একটি বাজারে খোলা আকাশের নিচে বসে শুটকি বিক্রি করে যতটুকু আয় করেন তা দিয়ে সংসার চলেনা। তাই এনজিও থেকে কিস্তির টাকা তুলে ২টা গরু কিনে পোষা শুরু করেছিলেন রাজিয়া।

ওই ২টা গরুর বাছুর হলে বাড়ির একটি ছোট্ট ঘরে গড়ে তোলেন খামার। সেখানে মোট ৪টা গরু পোষা শুরু করেন। এরমধ্যে ২টি গাভী ছিল। তার ছোট্ট খামারের গাভীর দুধ বিক্রি করে সংসারের যোগান দিতেন রাজিয়া। কিন্তু গোখাদ্যের চড়া দাম রাজিয়ার সকল স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।

রাজিয়ার মতো আরও ১০ থেকে ১৫ জন খামারীর সাথে কথা বলে গোখাদ্যের দাম বাড়ার তথ্য পাওয়া গেছে। এতে মিঠাপুকুর উপজেলায় গরু পোষা নিয়ে চরম বিপাকে পড়েছেন চাষীরা। দ্রব্যমূলের দামতো বাড়ছেই সেইসাথে দফায় দফায় গোখাদ্যের দাম বাড়ায় খামারীরা দিশেহারা হয়ে পড়েছেন। গরু পুষে লোকসান হওয়ার কারণে অনেকেই খামার বন্ধ দিয়েছেন।

উপজেলার মামুদপুর গ্রামের গরুর খামারি শাহিন মিয়া বলেন, গরুর দুধ ২ মাস আগেও ৫০ টাকা কেজি এখনও ৫০টাকা। গরুর দাম আগে যা এখনও তাই। এভাবে গরু পুষে আর পোষাচ্ছে না, লোকসান হচ্ছে। গাভিকে ঘাস-খড় ছাড়াও ফিড, ভুসি ও ক্যালসিয়াম নিয়মিত খাওয়াতে হয়। তা না হলে ঠিকমতো দুধ পাওয়া যায় না। সে অনুযায়ী দুধের দামতো বাড়ে নাই।

স্থানীয় ব্যবসায়ী আনারুল মিয়া জানান, পশুপালনকারীরা খড় ও ঘাসের পাশাপাশি গরু-ছাগলকে ধানের কুড়া, গমের ভূষি, চালের খুদ, ডালের খোসা ছাড়াও বিভিন্ন কোম্পানির কৃত্রিম ফিড (দানাদার খাদ্য) খাওয়ান। কিন্তু আগের চেয়ে গমের ভুষি কেজিতে ৯ টাকা, ডালের খোসায় ৭, চালের খুদে ৩ ও দানাদার ফিডে ৫ টাকা করে বেড়েছে। পাইকারী বাজারে গোখাদ্যের দাম আগের তুলনায় বস্তা প্রতি ২’শ থেকে ৩’শ টাকা করে বেড়ে যাওয়ায় কেজিতেও দাম বেড়েছে বলে জানান তিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার একরামুল হক মন্ডল বলেন, উপজেলায় ছোট-বড় মিলে প্রায় ১৫,শ গরুর খামার রয়েছে। এ ছাড়াও কৃষকদের ঘরে প্রায় দুই লাখ গরু রয়েছে। খামারিরা যাতে ক্ষতিগ্রস্থ্য না হন, এজন্য আমরা খামারিদের ঘাস চাষের উপর পরামর্শ দিচ্ছি, কারণ গরুকে পর্যাপ্ত সবুজ ঘাস খাওয়াতে পারলে কেনা খাবারের উপর চাপ অনেকটাই কমবে।

Previous Post

বিএসএফ ও এএসএমভি পরিবারের ফুলেল শুভেচ্ছা প্রদান

Next Post

ফেনীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
ফেনীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

ফেনীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ