সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

রামপালে কিশোরীকে ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

প্রকাশক by প্রকাশক
October 11, 2023
in ক্রাইম
0
রামপালে কিশোরীকে ধর্ষণ, মূলহোতা গ্রেফতার
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

রামপালে কিশোরীকে ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

 

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সরলতার সুযোগ নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ জাহাঙ্গীর হাওলাদার (৫৩) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষক জাহাঙ্গীর হাওলাদার উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মৃত জবেদ আলী হাওলাদারের ছেলে।

ধর্ষণের শিকার কিশোরী জাহাঙ্গীর হাওলাদারের প্রতিবেশী। তার স্ত্রী ১০ বছর যাবৎ শয্যাশায়ী ও মা অতি বৃদ্ধ হওয়ায় মানবিক কারনে আসামির বাড়িতে রান্নাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করতেন ওই কিশোরী। কিছুদিন আগে কিশোরী রান্না করার সময় আশেপাশে কেউ না থাকায় পেছন থেকে কিশোরীকে জড়িয়ে ধরে ধর্ষক জাহাঙ্গীর এবং জোর পূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর এই কথা যেন কোথাও বলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় জাহাঙ্গীর। ধর্ষণের শিকার কিশোরী ভয়ে কোথাও মুখ খুলতে পারেনা। এরপর থেকে আসামি ভিকটিমকে নানা রকম ভয়-ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময়ে জোর পূর্বক ধর্ষণ করে। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এই বিষয়টি জাহাঙ্গীর টের পেয়ে ভিকটিমকে বিভিন্ন ধরনের ঔষধ খাইয়ে গর্ভপাতের চেষ্টা করে। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন জানতে পেরে ভিকটিমকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। এরপর থেকে জাহাঙ্গীর আত্নগোপনে চলে যান।

এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাই এনায়েত মাঝি বাদী হয়ে রামপাল থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যানত দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এরপর থেকে জাহাঙ্গীর গ্রেফতার হওয়ার ভয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ (অক্টোবর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ধর্ষক জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, জাহাঙ্গীর হাওলাদার সরলতার সুযোগ নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাত করানোর চেষ্টা করে। এরপর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। তাকে ৯ (অক্টোবর) র‌্যাব ৬ এর সহায়তায় গ্রেফতার করা হয় এবং আজ মঙ্গলবার (১০ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Previous Post

আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক এ ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে

Next Post

পটুয়াখালীতে পাট গবেষণা ইনস্টিটিউটে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক

প্রকাশক

Next Post
পটুয়াখালীতে পাট গবেষণা ইনস্টিটিউটে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীতে পাট গবেষণা ইনস্টিটিউটে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না- সমাজকল্যাণ মন্ত্রী
    দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা [আরও বিস্তারিত পড়ুন]
  • শিক্ষার্থীদের জনকল্যাণে ড্রোন ও সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
    শিক্ষার্থীদের জনকল্যাণে ড্রোন ও সেন্সর উদ্ভাবনের [আরও বিস্তারিত পড়ুন]
  • আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে
    আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহি এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : খন্দকার আব্দুল মুক্তাদির
    প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহি এবং [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত
    ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা [আরও বিস্তারিত পড়ুন]
  • পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
    পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে কেয়ার [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর:
    প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ