সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

রিয়েলমি’র ‘আনলিশ ইওর ক্রিয়েটিভিটি-ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’ বিজয়ীদের নাম ঘোষণা

প্রকাশক by প্রকাশক
November 18, 2024
in সারাবাংলা
0
রিয়েলমি’র ‘আনলিশ ইওর ক্রিয়েটিভিটি-ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’ বিজয়ীদের নাম ঘোষণা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

রিয়েলমি’র ‘আনলিশ ইওর ক্রিয়েটিভিটি-ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’ বিজয়ীদের নাম ঘোষণা

 আন্তর্জাতিক ডেক্স:

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪: তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিআইইউপিএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর, ২০২৪ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নলেজ গ্যালারিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতা ফটোগ্রাফির অসাধারণ প্রতিভা তুলে ধরার মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে স্থাপন করেছে নতুন মানদণ্ড।

গ্র্যান্ড ফিনালেতে ৫০টি সেরা ছবির প্রদর্শনী হয়। গ্র্যান্ড উইনার হিসেবে নির্বাচিত হয়ে মুহাম্মদ আমির তার অসাধারণ ছবির জন্য একটি রিয়েলমি ১২ স্মার্টফোন পুরস্কার পান। প্রথম রানার-আপ হয়েছেন শামস নাঈম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন কিশোরেশ ভট্টাচার্য। অনন্য কাজের জন্য বিশেষ স্বীকৃতি পান সুস্মিত দাস এবং তাজউদ্দিন আহমেদ আজম।

‘ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্ট্রিট ফটোগ্রাফির জন্য পরিচিত খ্যাতিমান ফটোগ্রাফার জয় কে রায় চৌধুরী, এবং লাইফস্টাইল ও ডকুমেন্টারির কাজে বিশেষভাবে পারদর্শী তাহনান ফেরদৌস। কিউরেটর হিসেবে সেরা ছবি নির্বাচনে নিজেদের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করেছেন স্ট্রিট ও ট্রাভেল ফটোগ্রাফিতে দক্ষ রাকিব হাসান সুমন এবং এহসানুল সিদ্দিকী অরণ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েলমি বাংলাদেশ-এর ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এফবিই-এর অ্যাক্টিং রেজিস্ট্রার ও ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে প্রতিযোগিতাটি শুরু হয়, যেখানে দেশব্যাপী ফটোগ্রাফি প্রেমীদের কাছ থেকে তাদের সেরা কাজগুলো পাঠানোর আমন্ত্রণ জানানো হয়। এই প্রতিযোগিতার জনপ্রিয়তাকে প্রমাণ করে গত ১ নভেম্বর পর্যন্ত ৩,০০০-এর বেশি অংশগ্রহণকারী ১৪,০০০-এরও বেশি ছবি জমা দেন। বাছাই প্রক্রিয়ার পর, গত ৭ নভেম্বর ৫০টি সেরা ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিযোগী ও বিজয়ীদের সৃজনশীলতার জন্য অভিনন্দন জানিয়েছে রিয়েলমি ও  ডিআইইউপিএস। এই প্রতিযোগিতা প্রমাণ করেছে যে, মোবাইল ফটোগ্রাফি তরুণ আলোকচিত্রীদের দৃষ্টিভঙ্গি প্রকাশের এবং বিশ্বের সৌন্দর্য ধারণ করার একটি শক্তিশালী মাধ্যম। এমন উদ্যোগের মাধ্যমে, রিয়েলমি ও  ডিআইইউপিএস নতুন প্রতিভাকে অনুপ্রাণিত করার পাশাপাশি সাহস জুগিয়ে চলেছে। যাতে তারা অনুধাবন করতে পারে যে, প্রতিটি ছবিই একটি বিশেষ এবং অর্থপূর্ণ গল্প বলতে পারে।

Previous Post

দেড়যুগেও পড়েনি এক টুকরি মাটি: ঝীর্ণদশা রামগঞ্জ কচুয়া বাজার-সমিতির বাজার সড়ক

Next Post

রাঙ্গামাটিতে স্কুল, মসজিদ-মাদ্রাসার জমি অবৈধ দখলে- এলাকাবাসীর আকুতি

প্রকাশক

প্রকাশক

Next Post
রাঙ্গামাটিতে স্কুল, মসজিদ-মাদ্রাসার জমি অবৈধ দখলে- এলাকাবাসীর আকুতি

রাঙ্গামাটিতে স্কুল, মসজিদ-মাদ্রাসার জমি অবৈধ দখলে- এলাকাবাসীর আকুতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ