সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

শালীকে ধর্ষণ ও অন্তঃসত্বার ঘটনার মামলায় দুলাভাই গ্রেফতার 

প্রকাশক by প্রকাশক
May 2, 2023
in ক্রাইম, জাতীয়, দেশ, ফরিদপুর, ফিচার, সারাবাংলা
0
শালীকে ধর্ষণ ও অন্তঃসত্বার ঘটনার মামলায় দুলাভাই গ্রেফতার 
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

শালীকে ধর্ষণ ও অন্তঃসত্বার ঘটনার মামলায় দুলাভাই গ্রেফতার 

আবু নাসের হুসাইন, ফরিদপুর:

দেশব্যাপী চাঞ্চল্যকর আপন দুলাভাই কর্তৃক নাবালিকা শালীর ধর্ষণ ও তিন মাসের অন্তঃসত্তা হওয়ার ঘটনার মামলার প্রধান ও একমাত্র আসামীকে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব-৮, সিপিসি ২। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ফরিদপুর র‌্যাব জানায়, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি,ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ভাবে শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ আমার অহংকার স্লোগানে র‌্যাবের এই সমস্ত কর্মকান্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব আরো জানায়, গত ১০ ডিসেম্বর ২২ তারিখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন এক নাবালিকাকে (ভিকটিম) তার আপন দুলাভাই আসামি ইসমাইল (২৭) ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম লোকও লজ্জার ভয় কাউকে বিষয়টি না জানিয়ে চুপ থাকে এবং তিন মাস পর ভিকটিম অন্তঃসত্তা হলে তার শারীরিক পরিবর্তনের কারণে বিষয়টি তার পিতা-মাতা জিজ্ঞাসাবাদ করলে উক্ত ঘটনাটি তার পরিবারকে জানায়।

এই প্রেক্ষিতে  ভিকটিমের বাবা বাদী হয়ে আসামি ইসমাইল (২৭) এর বিরুদ্ধে গত ২৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় ধর্ষণ মামলা দায়ের করে। উক্ত ঘটনার পর থেকে আসামি বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল।

মামলা হওয়ার পর থেকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প উক্ত আসামিকে ধরার জন্য বিশেষ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার প্রধান এবং একমাত্র আসামী ইসমাইল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আক্তার এর সার্বিক তত্বাবধানে ও ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে মঙ্গলবার একটি বিশেষ

অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার মধুখালী থানার ডুমাইন গ্রাম থেকে নাবালিকা ধর্ষণ মামলার প্রধান এবং একমাত্র আসামি ইসমাইল(২৭), পিতা-মইনুদ্দিন, সাং-মদনডাঙ্গী (নারুয়া), থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করে। পরবর্তীতে উক্ত আসামিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

Previous Post

ফরিদপুরে অজ্ঞান পার্টির লিডার আব্দুল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব

Next Post

কুষ্টিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশক

প্রকাশক

Next Post
কুষ্টিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
    গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
    স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে সুইডেনের রাষ্ট্রদূত Mr.Nicolas Weeks এর সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ–মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
    কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা [আরও বিস্তারিত পড়ুন]
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স [আরও বিস্তারিত পড়ুন]
  • শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার আব্দুল মুক্তাদির
    শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ