সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রকাশক by প্রকাশক
April 25, 2023
in ক্রাইম, দেশ, ফিচার, সারাবাংলা
0
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের জের ধরে পটুয়াখালীর মহিপুরে সাংবাদিক মাইনুদ্দিন আল আতিককে এক ইমাম ও তার সহযোগীরা বিভিন্ন মাধ্যমে মামলা-হামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক বাদি হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৭৯১।

জানা গেছে, সরকারি ইট দিয়ে মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের থানখোলা জামে মসজিদের ইমামের বাড়িতে টয়লেট নির্মাণ হচ্ছে– এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে যায় স্থানীয়

 সাংবাদিক আল-আমিন অনিক, মনির হাওলাদার, ইমাম হোসেন হিমেল ও মাইনুদ্দিন আল আতিক। এসময় অভিযুক্ত ইমাম হাফেজ মহসিন ফরাজী (৪০), তার পিতা আব্দুল কাদের (৭৫), মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৫),

তার ছেলে আবির হোসেন (২২) বাঁধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে- এ বিষয়ে রিপোর্ট করলে খুন-জখম করবে, মিথ্যা মামলা করে জেল খাটাবে এবং সাংবাদিকতা বন্ধ করে দিবে বলে প্রাণনাশের হুমকি দেয় ।

এ ঘটনায় তিনি কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকদের অবগত করে মঙ্গলবার জীবনের নিরাপত্তা চেয়ে মহিপুর থানায় জিডি করেন।

এ বিষয়ে সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘সরকারি ইট দিয়ে ইমামের বাড়িতে টয়লেট নির্মাণের সংবাদ প্রকাশ হলে ইমাম মহসিন ও তার সহযোগীরা আমাকে

 প্রাণনাশের হুমকি প্রদান করাসহ ভাড়াটে মাস্তান দিয়ে মারধর করার পাঁয়তারা চালাচ্ছে। তাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, ‘এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে শীঘ্রই আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Previous Post

যশোরের বাঘারপাড়ার নারিকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫জনের বিরুদ্ধে আদালতে মামলা

Next Post

উলিপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উকিল আমিন, ন্যায় বিচারদাবী পরিবারের

প্রকাশক

প্রকাশক

Next Post
উলিপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উকিল আমিন, ন্যায় বিচারদাবী পরিবারের

উলিপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উকিল আমিন, ন্যায় বিচারদাবী পরিবারের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ