সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান

প্রকাশক by প্রকাশক
July 26, 2026
in জাতীয়
0
সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত;জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান

বিলাল হুসাইন:চিফ রিপোর্টার:শাহজাদপুর (সিরাজগঞ্জ), ২৫ জুলাই:

জনপ্রতিনিধিদের ক্ষমতার দাপট ও অর্থবিত্ত গড়ার পুরোনো ধারার রাজনীতি বদলে সততা, জবাবদিহিতা এবং সার্বজনীন সেবা নিশ্চিতের ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সাথে গ্রামপর্যায়ে প্রযুক্তিভিত্তিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতায় অত্যাধুনিক ও নারী-নেতৃত্বাধীন ‘জামিরতা ভিশন সেন্টার’ উদ্বোধন করেছেন । শনিবার (২৫ জুলাই) দুপুরে ভিশন সেন্টার উদ্বোধন করে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের আমূল পরিবর্তনের তাগিদ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “রাজনীতিতে পুরোনো বন্দোবস্ত ছিল—একবার ভোট পেয়ে এমপি হলে পাঁচ বছর আর জনগণের কাছে আসতে হতো না। কিন্তু আমরা সেই পুরোনো বন্দোবস্ত রাখতে চাই না। নতুন বন্দোবস্ত হচ্ছে রাজনীতিতে কোনো দালান-কোঠা বা গাড়ি-বাড়ি বানানোর সুযোগ থাকবে না।”

তিনি আরও স্পষ্ট করেন, “যারা ক্ষমতার জন্য নয়, জনগণের দায়িত্ব নিতে আসবেন—নির্দিষ্ট মেয়াদ শেষে দেখা যাবে তাদের ব্যাংক ব্যালেন্স কমছে, বাড়ছে না। জনপ্রতিনিধিদের নির্ধারিত সময়ের জন্য এসে ফুলটাইম জনগণের কাজ করতে হবে।” প্রতিমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর উদাহরণ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টার আগেই অফিসে পৌঁছে দেশের কাজে আত্মনিয়োগ করেন।

প্রযুক্তিনির্ভর ‘জামিরতা ভিশন সেন্টার’ ও গ্রিন হেলথকেয়ার
স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত জানান, সারা বাংলাদেশের প্রান্তিক মানুষের কাছে আধুনিক চক্ষুসেবা পৌঁছে দেওয়ার যে স্বপ্ন বিগত ৩ বছর ধরে দেখা হচ্ছিল, জামিরতার এই ভিশন সেন্টার তারই একটি মাইলফলক যাত্রা।

তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সিরাজগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষ ঘরে বসেই ঢাকা বা নিউইয়র্কের মতো শহরের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সরাসরি চোখের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী চশমা ব্যবহারের সামাজিক কুসংস্কার উড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কম বয়সে চশমা পরা নিয়ে সমাজে যে ভ্রান্ত ধারণা রয়েছে তা দূর করতে হবে। চশমা কোনো দুর্বলতা নয়, এটি প্রয়োজনে যেমন দৃষ্টিশক্তি স্পষ্ট করে তেমনি এটি একটি ফ্যাশন ও স্মার্টনেস। সঠিক সময়ে চশমা না পরায় বহু শিক্ষার্থী পড়ালেখায় পিছিয়ে পড়ে।” তিনি ছাত্র-ছাত্রীদের নিজেদের এলাকার চোখের রোগী ও প্রবীণদের ছায়ানিযুক্ত চোখ শনাক্ত করে এই ভিশন সেন্টারে নিয়ে আসার ‘দৃষ্টি দূত’ হওয়ার পরামর্শ দেন।

অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং আমুন্ড ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘ফিউচার ভিশন সেন্টার’ প্রকল্পের আওতায় কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে, যা পরিচালনা করবে ‘প্রফেসর এম এ মতিন বিএনএসবি বেজ আই হসপিটাল’। প্রকল্পটির আওতায় দেশজুড়ে ২৫টি পরিবেশবান্ধব নারী-নেতৃত্বাধীন ‘গ্রিন ভিশন সেন্টার’ স্থাপন করা হচ্ছে, যা সৌরবিদ্যুতের মাধ্যমে চলবে এবং এর ফলে তৃণমূল পর্যায়ে নারীদের নতুন কর্মসংস্থান তৈরি হবে। অরবিস ইন্টারন্যাশনালের বিশ্বখ্যাত টেলিমেডিসিন ও ই-লার্নিং প্ল্যাটফর্ম সাইবারসাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরামর্শের পাশাপাশি রিয়েল-টাইম ভিডিও কনসালটেশন, চোখের দৃষ্টি পরীক্ষা, কম খরচে চশমা সরবরাহ, এবং গ্লুকোমা ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এবং অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ।

Previous Post

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন’; প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

Next Post

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রকাশক

প্রকাশক

Next Post
রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায় – আইনমন্ত্রী
    বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায় – [আরও বিস্তারিত পড়ুন]
  • পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী
    পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা [আরও বিস্তারিত পড়ুন]
  • মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী
    মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার [আরও বিস্তারিত পড়ুন]
  • সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
    সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন [আরও বিস্তারিত পড়ুন]
  • হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন’; প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’
     হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মাইন্ড মাস্টার রিট্রিট [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার
    বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েই মানবিক বাংলাদেশ গড়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ