সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

১২ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো,জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

প্রকাশক by প্রকাশক
July 27, 2023
in সারাবাংলা
0
১২ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো,জীবনের ঝুঁকি নিয়ে পারাপার
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

১২ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো,জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

সাদিকুল ইসলাম সাদিক সৈয়দপুর নীলফামারীঃ 
নীলফামারীর সৈয়দপুরে খরখড়িয়া নদীর উপর জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে প্রতিদিন পারপার হচ্ছে ভ্যান, রিক্সা, মটর সাইকেল, শিক্ষার্থীসহ কয়েকটি ইউনিয়নের মানুষ। গত ৬০ বছর ধরে এভাবেই চলাচল করছেন ১২ গ্রামের মানুষ।
এলাকারবাসীর অভিযোগ, ভোটের সময় জনপ্রতিনিধিরা ওই নদীর উপর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষে প্রতিশ্রুতিও ভুলে যান। তাই অবিলম্বে এখানে একটি ব্রীজ নির্মাণের দাবি স্থানীয়দের।
সরজমিনে দেখা যায়, পূর্ব দিকে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তেলিপাড়া ও পশ্চিম দিকে জানের পাড় বা বসুনিয়াপাড়ার অবস্থান। আর এই ইউনিয়ন ও পৌর এলাকার মধ্যভাগে রয়েছে খরখড়িয়া নদী। যাতায়াতের জন্য প্রায় ১২টি গ্রামের বাসিন্দারা নিজ উদ্যোগে এক হাজার ফুট দৈর্ঘের সাঁকোটি তৈরি করেন। আবার প্রতি বছর বর্ষার সময় সাঁকোটি ভেঙ্গে যায়। বর্ষা শেষ হলেই পুনরায় আবারও খরখড়িয়া (জানেরপাড়) নদীতে সাঁকো তৈরি করে স্থানীয়রা।
গ্রামের বাসিন্দারা বলেন, প্রায় ৬০ বছর ধরে জীবনের ঝুকি নিয়ে তেলীপাড়া, পাঠান পাড়া, প্রামাণিক পাড়া, বালাপাড়া, বড়দহ, বসুনিয়াপাড়া, জানেরপারসহ খানসামা উপজেলা ও সৈয়দপুর পৌর এলাকার ১২টি গ্রাম ও মহল্লার ভ্যান, মটর সাইকেল চলাচল করছে এই সাঁকো দিয়ে।
বসুনিয়া পাড়ার শরিফুল বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের এই ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য বাঁশের সাঁকোটি স্থানীয়ভাবে তৈরি করা হয়। আমরা জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করি। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
কলেজ ছাত্র শাহিন বলেন, প্রতিদিন বাঁশের সাঁকো দিয়ে শত শত শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে চলাচল করে। কয়েকদিন আগে এই সাঁকো দিয়ে পার হতে গিয়ে এক ভ্যান চালক ও এক স্কুল ছাত্র নদীতে পড়ে গিয়েছিল। পড়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে। যাহার মধ্যে ভ্যান চালক আজিজের হাত ভেঙ্গে যায়। সে এখনো রংপুর মেডিকেলে ভর্তি আছে।
বসুনিয়া পাড়ার মোস্তাকুর বসুনিয়া বলেন, এই সাঁকোটির বদলে এখানে একটি ব্রিজের দাবী আমাদের দীর্ঘদিনের। ভোটের সময় বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন কিন্তু সেই প্রতিশ্রুতি আর আলোর মুখ দেখেনি।
বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান
মোঃ মনিরুজ্জামান জুনের সাথে কথা হলে তিনি বলেন, প্রায় ৫০/৬০ বছর ধরে আমার ও আমার পার্শ্বের ইউনিয়নের মানুষ বাঁশের সাকো দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছেন। আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো বাঁশের সাকোটির স্থানে ব্রিজের ব্যবস্থা করার। এখানে ব্রিজ তৈরি করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। আশা করি খুব শীগ্রিই সমস্যার সমাধা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ব্রিজ নির্মাণ সম্ভব না হলেও দুই বছর যাবত ২ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে (উন্নয়ন তহবিলের টাকা) সাঁকো তৈনি করে দেওয়া হচ্ছে।
সৈয়দপুর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী রেজা রাজু বলেন, ওই এলাকার মানুষের দুর্ভোগ নিরসনের জন্য ইতিমধ্যে খরখড়িয়া নদীর যানের পাড়ে ৩০০ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই খুব শীগ্রিই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। (ছবি আছে)

Previous Post

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে শ্রমিক লীগের কমিটি গঠন

Next Post

ইতালিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় সম্মিলিত ফোরাম ( জে এস এফ )

প্রকাশক

প্রকাশক

Next Post
ইতালিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় সম্মিলিত ফোরাম ( জে এস এফ )

ইতালিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় সম্মিলিত ফোরাম ( জে এস এফ )

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না- সমাজকল্যাণ মন্ত্রী
    দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা [আরও বিস্তারিত পড়ুন]
  • শিক্ষার্থীদের জনকল্যাণে ড্রোন ও সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
    শিক্ষার্থীদের জনকল্যাণে ড্রোন ও সেন্সর উদ্ভাবনের [আরও বিস্তারিত পড়ুন]
  • আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে
    আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহি এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : খন্দকার আব্দুল মুক্তাদির
    প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহি এবং [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত
    ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা [আরও বিস্তারিত পড়ুন]
  • পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
    পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে কেয়ার [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর:
    প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ