সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

ভোলার যোগাযোগ ব্যবস্থা বদলে দিয়েছে চার সেতু

প্রকাশক by প্রকাশক
October 28, 2023
in ফিচার, ভোলা
0
ভোলার যোগাযোগ ব্যবস্থা বদলে দিয়েছে চার সেতু
1
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলার যোগাযোগ ব্যবস্থা বদলে দিয়েছে চার সেতু
 
 
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি;
ভোলার যোগাযোগ ব্যবস্থা বদলে দিয়েছে চার সেতু। ভোলা সড়ক ও জনপথ বিভাগের অধীন চারটি সেতু প্রধান মন্ত্রী কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে বদলে গেছে এই উন্নয়ন চিত্র। এসব সেতু স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন বিজ্ঞজনেরা। গত ১৯ অক্টোবর সড়ক বিভাগ কর্তৃক নির্মিত দেশের ১৫০টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ভোলায় নির্মিত হয়েছে চারটি সেতু।
 
 
সেগুলো হলো- দৌলতখান উপজেলার বক্সেআলী সেতু, বোরহানউদ্দিন উপজেলার বাইপাস সেতু, লালমোহন উপজেলার নাজিরপুর সেতু ও চরফ্যাশন উপজেলার শশীভূষণ সেতু। এ চারটি সেতুর মধ্যে তিনটি সেতুই ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের অধীন। ভোলা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ২২ কিলোমিটারের মাথায় দৌলতখানের বক্সেআলী সেতু। প্রায় ৩২ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে খরচ হয়েছে আট কোটি ৯৩ লাখ টাকা। ২০২১ সালে এটি নির্মাণ শুরু হয়ে শেষ হয়েছে চলতি বছরের জুন মাসে। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ২৯ কিলোমিটার দূরত্বে বোরহানউদ্দিন উপজেলার বাইপাস সেতু। এটির দৈর্ঘ্য ৩৪.৮৮ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯ কোটি ৩০ লাখ টাকা।২০২১ সালের প্রথম দিকে এই সেতুর কাজ শুরু হয়ে ২০২৩ সালের জুনে শেষ হয়। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ৮৫ কিলোমিটার দূরত্বে চরফ্যাশনের শশীভূষণ সেতু। প্রায় ৩২ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯ কোটি ৩১ লাখ টাকা। এটিও একই সঙ্গে কাজ শেষ হয়। এ ছাড়া লালমোহন উপজেলার দেবীরচর-নাজিরপুর-লালমোহন মহাসড়কের পাঁচ কিলোমিটার দূরত্বে কচ্ছপিয়া খালের ওপর নির্মাণ করা হয়েছে নাজিরপুর সেতু। ৪৪.২ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে খরচ হয়েছে ছয় কোটি আট লাখ টাকা।
 
 
সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নকৃত এই চারটি সেতুর মধ্যে তিনটিই ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে অবস্থিত। এর আগে এ স্থানে অস্থায়ী বেইলি ব্রিজ ছিল, যা দিয়ে ভারী যানবাহন চলাচলের সময় অনেক ভোগান্তিতে পড়তে হতো। কিন্তু এ তিনটি সেতু নির্মাণ হওয়ায় ভোলা জেলার একমাত্র মহাসড়কটি দিয়ে যান চলাচলসহ পণ্যবাহী ট্রাক ও লরি চলাচলেও ভোগান্তি কমেছে। ভোলা বাস মালিক সমিতির ডিপো কর্মকর্তা মো. আকতার হোসেন মনজু বলেন, ‘ভোলা-চরফ্যাশন সড়কের একাধিক জায়গায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের কারণে প্রায়ই বাস দুর্ঘটনা হতো। কিন্তু বর্তমানে বেইলি ব্রিজ ভেঙে নতুন সেতু করায় এ থেকে বাসচালকরা পরিত্রাণ পেয়েছেন।’
 
Previous Post

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

Next Post

রামপালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

প্রকাশক

প্রকাশক

Next Post
রামপালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

রামপালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ