সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

রাঙ্গামাটিতে আঃলীগ সুশীলদের সাথে পার্বত্য উপদেষ্ঠার মতিবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশক by প্রকাশক
August 25, 2024
in সারাবাংলা
0
রাঙ্গামাটিতে আঃলীগ সুশীলদের সাথে পার্বত্য উপদেষ্ঠার মতিবিনিময় সভা অনুষ্ঠিত
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
রাঙ্গামাটিতে আঃলীগ সুশীলদের সাথে পার্বত্য উপদেষ্ঠার মতিবিনিময় সভা অনুষ্ঠিত 
 
রাঙ্গামাটি প্রতিনিধি :
সুশীল সমাজের সাথে মতবিনিময়ের নামে রাঙামাটিতে গত ১৫ বছরের আওয়ামী সুবিধাভূগীদের নিয়েই পার্বত্য উপদেষ্টা চা চক্র করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঠে সক্রিয়কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে পতিত স্বৈরাচারী আওয়ামী বিরোধী শিবিরেও ক্ষোভ বিরাজ করছে।
 
গত ১৫ বছরের দুঃশাসনের সময় যারা আওয়ামীলীগের মাধ্যমে দল নিরূপণ জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের বাদ দিয়ে ১৫ বছর যারা জেলা প্রশাসনের বিভিন্ন সভায় সরকারী বিভিন্ন গ্রুপের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতেন, ওই একই মুখ গুলোকে নিয়েই শনিবার রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বিএনপি জামাত তো বটেই জাতীয় পার্টিরও কোন নেতৃবৃন্দ বা আওয়ামী বিরোধী শিবিরের কোন সুশীল প্রতিনিধিকে ডাকা হয়নি।
 
এমনকি ডাকা হয়নি বিগত দিনে আন্দোলনে নেমে মার থেকে আহত হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কাউকে। ছাত্র প্রতিনিধির নাম করে আওয়ামীলীগ-ছাত্রলীগ ঘরানার নেতাদেরই সেখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয় বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, আমি এই মুরুব্বীদের সাথে পরামর্শ করে গিয়ে সে অনুযায়ী জেলা পরিষদ গঠনের প্রস্তাব করব। প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী ঘর আনার সুশীলরা কি নিরপেক্ষ জেলা পরিষদ গঠনে গঠনমূলক পরামর্শ প্রদান করতে পারবেন ?
 
উক্ত বৈঠকে স্বয়ং আওয়ামী লীগের বিনাভোটে তিনবারে নির্বাচিত প্রতিনিধির নিকটাত্মীয়, স্বজন থেকে শুরু করে জেলা আওয়ামীলীগের নেতা, আওয়ামীলীগের ইলেকশন ম্যানুকুলেশন ইঞ্জিনিয়ারিংয়ে অন্যতম প্রধান দু’জন, আওয়ামীলীগের নিয়োগ দেওয়া বহুল বিতর্কিত অথর্ব মানবাধিকার কমিশনের প্রাক্তন ও বর্তমান সদস্য, আওয়ামী ঘরানার পরিষদ মেম্বার,
 
ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে রাঙামাটি সদরে শেখ রাসেল ষ্টেডিয়ামের বরাদ্ধ মেরে খাওয়া প্রতিনিধি, পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের শালা, আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের নেতা, জাগো হিন্দু পরিষদের নেতা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অন্যতম সাম্প্রদায়িক মনোভাবাপন্ন শিক্ষকসহ বিগত স্বৈরাচারি আওয়ামী সরকারের ১৫ বছর শাসনকালীন সময়ে বিভিন্নভাবে সুবিধাগ্রহণকারি ও অঙ্গ-সহযোগি সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে পার্বত্য উপদেষ্ঠার বৈঠক রাঙামাটিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। 
 
উক্ত  বৈঠক ‍শুরুর সময়েই উক্ত বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, যাদের আমন্ত্রণ জানানো হয়নি তারা বের হয়ে যান। এমনটি জানানোর পর থেকেই উক্ত বৈঠক নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। 
 
বিষয়টি নিয়ে জানতে চাইলে রাঙামাটি জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, আজকের বৈঠকে আমন্ত্রন জানানো নিয়ে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো তালিকা করা হয়নি; পার্বত্য উপদেষ্টা মহোদয়ের সহকারী কর্তৃক যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা অনুসারেই আমরা সকলকে জানিয়েছি। এখানে জেলা প্রশাসক বা আমাদের কোনো হাত নেই। 
 
এদিকে,রাঙামাটি জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ একাধিক নেতা জানিয়েছেন, আজকে রাঙামাটিতে উপদেষ্ঠা আসবেন এবং ডিসি অফিসে মিটিং করবেন এমন কোনো তথ্য আমাদেরকে জানানোই হয়নি।
 
অপরদিকে, রাঙামাটির রাজপথে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানিয়েছেন, সারাদেশে যাদের ত্যাগের বিনিময়ে আজকের অন্তবর্তীকালীন সরকার গঠন হলো এবং সেই আন্দোলনকারীদের সাপোর্টেই সরকারেরই একজন উপদেষ্ঠা হিসেবে নিয়োগ পেয়ে পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে রাঙামাটি সফরে এসেছেন।
 
এখানে এসেই সেই স্বৈরাচারি সরকারের লোকজনদের সুশীল সমাজ সাজিয়ে তাদের কাছ থেকে রাঙামাটি জেলা পরিষদ পুনঃগঠন নিয়ে মতামত গ্রহণ করলেন পার্বত্য উপদেষ্ঠা।
 
এ থেকেই বুঝা যাচ্ছে আগামীতে রাঙামাটিবাসীর ভাগ্য নির্ধারণ কারা করবে কি করবে এবং কাদের মনোনীত প্রতিনিধি রাঙামাটি জেলা পরিষদের চেয়ারে বসানোর পরিকল্পনা করা হচ্ছে এবং রাঙামাটির ভবিষ্যৎ কি হবে এখনই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছে রাঙামাটির সচেতন মহল।
Previous Post

কাপ্তাই লেকের পানি বিপদ সীমার কাছাকাছি যেকোন সময় ছাড়া হতে পারে কাপ্তাই স্পিলওয়ের

Next Post

খুলে দেওয়া হলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট : প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন

প্রকাশক

প্রকাশক

Next Post
খুলে দেওয়া হলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট : প্রতি সেকেন্ডে ৯  হাজার কিউসেক পানি নিষ্কাশন

খুলে দেওয়া হলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট : প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ