সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home খেলাধুলা

রাজশাহীতে ১ম অনুষ্ঠিত হলো বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ

প্রকাশক by প্রকাশক
September 13, 2025
in খেলাধুলা
0
রাজশাহীতে ১ম অনুষ্ঠিত হলো বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
রাজশাহীতে ১ম অনুষ্ঠিত হলো বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ

নিজস্ব প্রতিবেদক: “এসো দেশ বদলেই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে ১২ই সেপ্টেম্বর ২০২৫ইং রোজ শুক্রবার রাজশাহীতে অনুষ্ঠিত হয় বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ ২০২৫। শুক্রবার সকাল ৯টা থেকে জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও রাষ্ট্রীয় সনদপ্রাপ্ত কৃতি ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে রাজশাহীর বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৩০০ প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় ক্ষুদে থেকে শুরু করে কিশোর-কিশোরী এবং তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করে।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিযোগিতা তায়কোয়ানডো খেলাকে সারাদেশে আরো জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রজন্মকে তায়কোয়ানডো খেলাধুলায় উৎসাহিত করবে। আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকের এনডিসি সহ ক্রীয়াঙ্গনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মুমিত হাসানের সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বুলু, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন,

রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সভাপতি সেকেন্দার আলী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উপদেষ্টা ইঞ্জি: একেএম রফিকুল ইসলাম, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের এডহক কমিটির সদস্য আরিফ রাব্বানী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তর,রাজশাহীর উপপরিচালক- এটিএম গোলাম মাহবুব ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এসোসিয়েশনের সহকারী প্রশিক্ষক ইহতেশামুল আলম,মাসুদ রানা,আসিক মাহমুদ সহ আরও অনেকে । এছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মুমিত হাসান বলেন- “আজকের এই বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপে এত বিপুলসংখ্যক ক্ষুদে ও তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণার। আমরা চাই রাজশাহীসহ সমগ্র বাংলাদেশে তায়কোয়ানডো আরও প্রসারিত হোক। নতুন প্রজন্ম খেলাধুলায় এগিয়ে আসুক এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে উড়াতে পারুক। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং সকল শুভানুধ্যায়ীর প্রতি আমি কৃতজ্ঞ,যাদের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। আমি বিশ্বাস করি, এ ধরনের প্রতিযোগিতা আমাদের ভবিষ্যৎ চ্যাম্পিয়নদের তৈরি করবে।”

রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বলেন- “প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনকে, যারা নিয়মিতভাবে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করে আমাদের খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করছে। একই সঙ্গে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতা ছাড়া আজকের এই আয়োজন সম্ভব হতো না।এই ধরনের প্রতিযোগিতা শুধু খেলোয়াড়দের প্রতিভা বিকাশই করে না, বরং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করে। আমি আশা করি, ভবিষ্যতেও ফেডারেশন ও ক্রীড়া সংস্থা আমাদের পাশে থেকে আরও বড় আয়োজনের পথ সুগম করবে।

 
 
 
Previous Post

রোড এন্ড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

Next Post

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা : বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ

প্রকাশক

প্রকাশক

Next Post
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা : বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা : বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ