সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
November 29, 2026
in জাতীয়
0
শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

কুড়িগ্রাম, ১৩ অগ্রহায়ণ (২৮ নভেম্বর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বিনোদন ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে শিশুদের একটি বড় অংশ মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে তাদের বের করে আনতে খেলার মাঠ, শিশু পার্ক ও উন্মুক্ত বিনোদন কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জন্য আনন্দময় শৈশব নিশ্চিত করা আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুড়িগ্রাম জেলা পরিষদের এ উদ্যোগ শিশু-কিশোরদের বিনোদনের পাশাপাশি পরিবারগুলোর জন্যও একটি সুন্দর অবকাশযাপনের পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বি প্রমুখ।
উদ্বোধন শেষে মন্ত্রী শিশু পার্কের বিভিন্ন স্থাপনা ও রাইড ঘুরে দেখেন।

Previous Post

শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্মমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
    শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই— [আরও বিস্তারিত পড়ুন]
  • শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্মমন্ত্রী
    শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর
    বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক [আরও বিস্তারিত পড়ুন]
  • তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব
    তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র [আরও বিস্তারিত পড়ুন]
  • ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে:-কৃষিমন্ত্রী
    ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া [আরও বিস্তারিত পড়ুন]
  • হাতিরঝিলে ভোরের দৌড়ে গণমাধ্যমকর্মী ও শোবিজ তারকাদের অংশগ্রহনে মিডিয়া রান ২০২৬ অনুষ্ঠিত
    হাতিরঝিলে ভোরের দৌড়ে গণমাধ্যমকর্মী ও শোবিজ তারকাদের [আরও বিস্তারিত পড়ুন]
  • আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
    আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ