সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

সাতক্ষীরা ভিসা অফিসে প্রতারক চক্রের সক্রিয়তা: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশক by প্রকাশক
February 8, 2023
in ক্রাইম, ফিচার, সাতক্ষীরা
0
সাতক্ষীরা ভিসা অফিসে প্রতারক চক্রের সক্রিয়তা: প্রশাসনের  হস্তক্ষেপ কামনা
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter


সাতক্ষীরা ভিসা অফিসে প্রতারক চক্র: কৌশলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা; প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

শাহীন আলম জেলা প্রতিনিধি সাতক্ষীরা ঃ

সাতক্ষীরা শহরের ভারতীয় ভিসা অফিস এলাকায় সক্রিয় হয়ে উঠেছে কয়েকটি প্রতারক চক্র। এ চক্রটির বিরুদ্ধে ভিসার জন্য কাগজপত্র জমা দিতে আসা লোকদের বোকা বানিয়ে, ধোঁকা দিয়ে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ভিসা অফিস এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সেবা প্রার্থীরা,

ভারতীয় ভিসার আবেদনের জন্য অফিস সংলগ্ন আফিয়া এন্টারপ্রাইজে উপস্থিত হন মতিউর রহমান গাজী। মতিউর রহমান গাজী বলেন, আমার এবং আমার ছেলে মনজুরুল ইসলামের প্রয়োজনীয় কাগজপত্র দোকানদারের কাছে জমা দিয়ে আবেদন করি, এসময় দোকান থেকে একজন লোক আমার মোবাইল ফোনটা বন্ধ করে ভেতরে যেতে বলেন। 

তিনি আরও বলেন, আমি ভিসা অফিসে আবেদন জমা দিয়ে বাইরে এসে ফোন অন করে জানতে পারি, কেউ একজন আমার ছেলেকে ফোন করে বলেছে—আপনার আব্বা ভিসা জমা দিয়ে রাস্তা পার হওয়ার সময় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে। আমরা ইঞ্জিন ভ্যান ও চালককে আটক করে আপনার আব্বাকে সাতক্ষীরা

মেডিকেল হাসপাতালে ভর্তি করেছি। মাথার সিটি স্ক্যানিং করানো হচ্ছে, আপনি এখনই বিকাশ করে দুই হাজার টাকা পাঠান। এ বিষয়ে জানতে চাইলে মতিউর রহমান গাজীর ছেলে মনজুর ইসলাম জানান, বাগেরহাটের মোংলাতে বসুন্ধরা কোম্পানিতে চাকরি করি আমি। হঠাৎ আমার কাছে ফোন করে আব্বার অ্যাক্সিডেন্টের কথা জানিয়ে টাকা চাইলে

আমি ১৫ মিনিট সময় নেই। তার ভেতরে ইন্ডিয়া থেকে আমার বোন আমেনা খাতুন ফোন করে বলে আব্বার খোঁজ পেয়েছি, আব্বার কিছু হয়নি। ইতোমধ্যে আব্বার অ্যাক্সিডেন্টের কথা শুনে সবাই অনেক টেনশন করে। আমার ভাগ্নে আশিক প্রতাপনগর থেকে সাতক্ষীরায় রওনা দেয়। আফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মামুনুর রশীদ শাওন জানান, দোকানের কেউ

এ ঘটনায় জড়িত না। এটা একটি প্রতারক চক্রের কাজ, বেশ কিছুদিন ধরে এ চক্রটি সাধারণ মানুষদের হয়রানি করছে। ভিসা অফিস সংলগ্ন এলাকার ব্যবসায়ী পলাশ মন্ডল বলেন, তিন দিন আগে এক নারীর কাছ থেকে ২ হাজার ৬শ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে

প্রতারক চক্র। এছাড়াও গত ৮-৯ দিন আগে এক জন মহিলার কাছ থেকে প্রতারক চক্রটি ২ হাজার ১শ টাকা নিয়ে চম্পট দেয়। তিনি বলেন, ভিসা অফিস এলাকার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

 এবিষয় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এ বিষয়ে আমাদের জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

ভোলায় ঘন কুয়াশায় ক্ষতির শঙ্কায় আলু চাষিরা

Next Post

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ