সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু

প্রকাশক by প্রকাশক
November 15, 2026
in সারাবাংলা
0
কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু

চিফ রিপোর্টার:কক্সবাজার, বৃহস্পতিবার, ২৭ কার্তিক (১২ নভেম্বর):

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ সন্ধ্যায় জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) বাস্তবায়নাধীন ‘ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট’ প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং কেন্দ্রটির আধুনিকায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে অবহিত হন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মৎস্য অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে জেলেরা তাদের আহরিত মাছের ন্যায্যমূল্য প্রাপ্তির সুযোগ পাবেন এবং মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এসময় প্রকল্পের নির্মাণকাজ পরিচালনার জন্য জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চার (JDC–Konoike Joint Venture)-এর ম্যানেজার Mr. Hazui, Mr. Ikeda, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ম্যানেজার হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সোয়েব সালেহীন-সহ জাইকা প্রকল্প ও বিএফডিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৩২ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে (জিওবি ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা) বাস্তবায়নাধীন প্রকল্পটির মেয়াদকাল জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে বার্ষিক মৎস্য অবতরণের পরিমাণ ৭ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে। একই সঙ্গে বছরে বরফ উৎপাদনের সক্ষমতা ৫ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে। প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং সুবিধা সৃষ্টি হবে এবং ট্রলার থেকে মাছ অবতরণের অপেক্ষাকাল প্রায় দুই ঘণ্টা কমবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

 

Previous Post

ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন মন্ত্রী

Next Post

স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা

স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা
    স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার [আরও বিস্তারিত পড়ুন]
  • কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু
    কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন মন্ত্রী
    ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
    টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: [আরও বিস্তারিত পড়ুন]
  • এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল [আরও বিস্তারিত পড়ুন]
  • পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে [আরও বিস্তারিত পড়ুন]
  • সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান
    সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ