সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশক by প্রকাশক
November 15, 2026
in জাতীয়
0
পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চিফ রিপোর্টার:​ঢাকা, ১১ নভেম্বর ২০২৬

পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ নিশ্চিতে ব্যর্থ পৌরসভাগুলোর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

​আগারগাঁও এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর ব্যবস্থাপনার প্রধান সমস্যা তুলে ধরে মীর শাহে আলম বলেন, “বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান কাজ হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হয়।”
​
​গুরুত্বপূর্ণ কর্মশালায় বিপুলসংখ্যক কর্মকর্তা অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “সরকার মোটা অঙ্কের অর্থ ব্যয় করে এই কর্মশালার আয়োজন করেছে। অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত। দায়িত্বপ্রাপ্তদের এই ধরনের উদাসীনতা সেমিনারের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে।” তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করে তিনি একে ইতিবাচক হিসেবে আখ্যা দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “পৌরসভার মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে তালিকায় বড় ধরনের অনিয়ম হয়েছে। ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মূলত জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই এই তালিকায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।”

​স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অবকাঠামোগত মানোন্নয়নে এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি উপস্থিত কর্মকর্তাদের রাস্তাঘাট তৈরির পাশাপাশি শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণে জোর দেওয়ার নির্দেশ দেন।

​জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং নাগরিক সেবায় প্রশাসনিক হয়রানির বিষয়ে শূন্য সহনশীলতার বার্তা দিয়ে প্রতিমন্ত্রী জানান, “কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সার্ভিস স্থগিত রেখে বা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এগুলো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এছাড়া সোলার প্যানেল বাবদ পাঠানো বরাদ্দ অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

​সরকার গৃহীত সামাজিক সুরক্ষা প্রকল্পের কথা তুলে ধরে তিনি জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্তীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এ বছরই ১৩ হাজার কোটি টাকা বরাদ্দে ৪১ লাখ নারী এই সুবিধার আওতায় আসবেন। এছাড়া পিছিয়ে পড়া যুবকদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা হিসেবে আরবি, মালয়, কোরিয়ান বা জাপানি ভাষা শেখার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি সাড়ে ৩ লক্ষাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করেন।

​কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলীগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

 

Previous Post

সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান

Next Post

এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা
    স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার [আরও বিস্তারিত পড়ুন]
  • কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু
    কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন মন্ত্রী
    ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
    টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: [আরও বিস্তারিত পড়ুন]
  • এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল [আরও বিস্তারিত পড়ুন]
  • পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে [আরও বিস্তারিত পড়ুন]
  • সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান
    সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ