সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
November 15, 2026
in জাতীয়
0
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিক নেতৃত্ব ছাড়া কেবল আর্থিক সাফল্য প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে পারে না

চিফ রিপোর্টার:ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ:

টেকসই অর্থনৈতিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে করপোরেট সুশাসনকে অপরিহার্য ভিত্তি হিসেবে অভিহিত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, করপোরেট গভর্ন্যান্স এখন আর কেবল আইনগত বাধ্যবাধকতা কিংবা বিধিবিধান প্রতিপালনের বিষয় নয়; বরং এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, বিনিয়োগকারীদের আস্থা এবং দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার অন্যতম প্রধান শর্ত। সুশাসন ও জবাবদিহি ছাড়া কেবল আর্থিক সাফল্য কোনো প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে পারে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশে কোনো প্রতিষ্ঠানের সাফল্য শুধু মুনাফা বা আর্থিক প্রবৃদ্ধি দিয়ে মূল্যায়ন করা যায় না। স্বচ্ছতা, জবাবদিহি, নৈতিক নেতৃত্ব ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণও সমান গুরুত্বপূর্ণ। কার্যকর করপোরেট সুশাসন শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, পাওনাদার, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য অংশীজনের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, সুশাসনের চর্চা কেবল বেসরকারি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখলে চলবে না; সরকারি প্রতিষ্ঠান ও সেবা ব্যবস্থায়ও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি উভয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হলে জনগণের আস্থা বাড়বে এবং বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে।

দেশের ব্যাংক খাতে করপোরেট সুশাসনের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সীমিত করা এবং একই পরিবারের সদস্যদের প্রতিনিধিত্ব নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এসব নীতির পরিবর্তন ও শিথিলতার ফলে ব্যাংক খাতে সুশাসনের দুর্বলতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বেশ কিছু ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার ওপর।

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের অর্থ ও আস্থার ওপর নির্ভর করে পরিচালিত হলেও তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কার্যকর ও স্বতন্ত্র ন্যায়পাল ব্যবস্থার ঘাটতি রয়েছে। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি, ন্যায়সংগত প্রতিকার এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা বজায় রাখতে করপোরেট সুশাসন ও কার্যকর তদারকি জোরদার করা জরুরি।

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রশাসনিক জটিলতাকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা শুরু ও পরিচালনার বিভিন্ন পর্যায়ে লাইসেন্স, অনুমোদন ও ছাড়পত্র গ্রহণের দীর্ঘসূত্রতা এবং একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রমে সমন্বয়হীনতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। অনেক বিনিয়োগকারী সম্ভাবনা দেখে বাংলাদেশে এলেও এসব জটিলতার কারণে অল্প সময়ের মধ্যেই আগ্রহ হারিয়ে ফেলেন।

এ পরিস্থিতি উত্তরণে সরকারি সেবা সহজীকরণ, প্রশাসনিক কার্যক্রমের ডিজিটাল রূপান্তর এবং সেবাগ্রহীতার সঙ্গে সরাসরি যোগাযোগের প্রয়োজনীয়তা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ সেবা ব্যবস্থা গড়ে তোলা গেলে অনিয়মের সুযোগ কমবে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ হবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আইসিএসবির উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, করপোরেট সুশাসনে উৎকর্ষ অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদানের এ আয়োজন দেশে সততা, পেশাদারিত্ব ও জবাবদিহির সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সম্মাননা শুধু প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতি নয়; বরং নৈতিক নেতৃত্ব, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও সুশাসনের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন অন্য প্রতিষ্ঠানগুলোকেও সুশাসনের সর্বোত্তম চর্চা অনুসরণে উৎসাহিত করবে।

আইসিএসবির ১৬ বছরের কার্যক্রমের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে করপোরেট সুশাসন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোম্পানি আইনে আইসিএসবির প্রাতিষ্ঠানিক অবস্থান আরও সুসংহত করার বিষয়ে সংগঠনটির উত্থাপিত দাবি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। করপোরেট খাতে সুশাসনের সংস্কৃতি বিস্তারে বাণিজ্য মন্ত্রণালয় ও আইসিএসবি ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর সভাপতি মোহাম্মদ শাহজাহান এফসিএস।

পরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির করপোরেট সুশাসনে উৎকর্ষ অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ সম্মাননা তুলে দেন।

Previous Post

এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Next Post

ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন মন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন মন্ত্রী

ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা
    স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার [আরও বিস্তারিত পড়ুন]
  • কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু
    কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন মন্ত্রী
    ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
    টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: [আরও বিস্তারিত পড়ুন]
  • এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল [আরও বিস্তারিত পড়ুন]
  • পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে [আরও বিস্তারিত পড়ুন]
  • সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান
    সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ