সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 

প্রকাশক by প্রকাশক
May 6, 2026
in জাতীয়
0
গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 

বিলাল হুসাইন  চিফ রিপোর্টার:ঢাকা, ৫ মে ২০২৬: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে।

গুণীজনদের সম্মাননা দেওয়ার মাধ্যমে সমাজে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়।তিনি আরও বলেন, যেকোনো পুরস্কার একজন গুণী ব্যক্তিকে আরও বেশি উদ্যম ও উদ্যোগের জন্ম দেয়। এটি তাদেরকে সমাজের জন্য আরও বৃহত্তর অবদান রাখতে অনুপ্রাণিত করে।

মন্ত্রী আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ‘বিজনেস, সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডাঃ জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। স্বাধীনতা যুদ্ধে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, খুরশিদ আলমসহ অনেক গুণী শিল্পীর গান আজও আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখে।

তিনি স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় ‘সুজন সখি’ সিনেমা অনেকবার দেখেছি। আজও সেই দৃশ্যগুলো মনে দাগ কাটে। যাত্রাপালা, গম্ভীরা—এসব লোকসংস্কৃতিতে অনেক শিক্ষণীয় উপাদান রয়েছে। মানুষের মনকে সান্ত্বনা ও প্রশান্তি দেওয়ার জন্য সিনেমা, নাটক, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নেই।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে নতুনভাবে গড়ে তুলতে চাই। জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, আমাদের চলচ্চিত্র শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিল্পীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং সাংস্কৃতিক খাতকে আধুনিকায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

অনুষ্ঠানে মন্ত্রীদ্বয় দেশের প্রখ্যাত শিল্পীদের সম্মাননা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সাবিনা ইয়াসমিন ও মরহুম আলী আহমেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়া আলতাফ মাহমুদ, ফেরদৌস আরা, সুপার হিরো ডি এ তায়েব, আসনা হাবিব ভাবনা, রিজিয়া পারভীন, রবি চৌধুরী, মনির খান, আলম আরা মিনু, হুমায়রা বশির, রাজা বশির, জারিন তাসনিম, চিত্রনায়িকা নতুন, খুরশিদ আলমসহ আরও অনেক গুণী শিল্পীকে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদোয়ান খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, প্রিমিয়াম ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, রিহাবের সভাপতি ড. আলী আফজাল, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি সালাম মাহমুদ।

 

Previous Post

স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান

Next Post

বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত দিকনির্দেশনা তুলে ধরলো এপিইউবি

প্রকাশক

প্রকাশক

Next Post
বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত দিকনির্দেশনা তুলে ধরলো এপিইউবি

বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত দিকনির্দেশনা তুলে ধরলো এপিইউবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত দিকনির্দেশনা তুলে ধরলো এপিইউবি
    বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত [আরও বিস্তারিত পড়ুন]
  • গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
    গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
    স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে সুইডেনের রাষ্ট্রদূত Mr.Nicolas Weeks এর সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ–মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
    কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা [আরও বিস্তারিত পড়ুন]
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স [আরও বিস্তারিত পড়ুন]
  • শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার আব্দুল মুক্তাদির
    শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ