সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

টেকসই মার্কেটিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে আলোচনা

প্রকাশক by প্রকাশক
October 15, 2023
in আন্তর্জাতিক
0
টেকসই মার্কেটিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে আলোচনা
1
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

টেকসই মার্কেটিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে আলোচনা

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ -টেকসই মার্কেটিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে আলোচনা। এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং বিশেষজ্ঞরা বলেছেন, পরিবেশ, মানবাধিকার, বাস্তুসংস্থান এবং মার্কেটিংয়ের নৈতিক দিকগুলো সম্মিলিতভাবে প্রয়োগ করার চেষ্টা করলেই মার্কেটিং টেকসই হবে।আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ‘ষষ্ঠ বাংলাদেশ মার্কেটিং ডে’ উদ্‌যাপন করছে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (এমআইবি)।গত ১৩ অক্টোবর ২০২৩,শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ মার্কেটিং ডের উদ্বোধনী অনুষ্ঠান হয়। খবর বাপসনিউজ ।এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন এমআইবির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মীজানুর রহমান। মার্কেটিংয়ের মার্কেটিংয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীরা এতে অংশ নেন।সকালে মার্কেটিং ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘উন্নত হওয়া মানে সময়োপযোগী হওয়া। এ ক্ষেত্রে সার্বিকভাবে আমরা সামনের দিকে ধাবমান। আমরা প্রচুর সময় খুইয়েছি। দ্বিতীয় মিলেনিয়ামে আমাদের উল্লেখযোগ্য অবস্থান নেই৷ সেখান থেকে বেরিয়ে এখন আমরা তৃতীয় মিলেনিয়ামে প্রবেশ করেছি৷ আমাদের সুযোগ এসেছে নিজের কাজ নিজে করার৷ আমার বিশ্বাস, গত দুই দশক ধরে আমরা একটা তীরে পৌঁছেছি৷ এখন আমাদের সামনে যাত্রা।’

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মীজানুর রহমান বলেন, ‘মার্কেটিংয়ের যেসব লোক অনেক বছর আগে পড়াশোনা করে গেছেন, তাঁরা প্রযুক্তির সঙ্গে কীভাবে খাপ খাওয়াবেন, সেটা একটা চ্যালেঞ্জ৷ নতুন প্রজন্মকেও প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে হবে৷ প্রযুক্তি যতই আসুক, মার্কেটিংয়ের তিনটি কাজ মানুষকেই করতে হবে৷ চাহিদা ব্যবস্থাপনা, ডিফারেন্স ম্যানেজমেন্ট (আলাদা করা), সম্পর্ক রক্ষা বা টিকিয়ে রাখা৷ সাধারণ মার্কেটিংয়ের ধারণা হচ্ছে, আমরা শুধু কোম্পানির জন্য লাভ করব৷ কিন্তু এখন আমাদের এর বাইরে গিয়েও আমাদের সিদ্ধান্তের প্রভাবটা সমাজে কীভাবে পড়ছে, সেটা ভাবতে হচ্ছে৷’পরিবেশ, মানবাধিকার, বাস্তুসংস্থান এবং মার্কেটিংয়ের নৈতিক দিকগুলো সম্মিলিতভাবে প্রয়োগ করার চেষ্টা করলেই মার্কেটিং টেকসই হবে বলে মন্তব্য করেন মার্কেটিংয়ের জ্যেষ্ঠ অধ্যাপক মীজানুর রহমান৷ তিনি বলেন, ‘আমরা ভোক্তাদের কথা কম চিন্তা করি৷ যাঁদের টাকাপয়সা নেই, খুবই কম টাকায় চলেন, তাঁদের কী ব্র্যান্ড—তাঁদের পানি, লবণ ইত্যাদির ব্র্যান্ড কী? মার্কেটিংয়ের বইগুলোতে যাঁদের টাকা নেই, তাঁদের নিয়ে কোনো আলোচনা নেই৷ এখন আমাদের এ জিনিসটা নিয়ে ভাবতে হবে৷ গরিব মানুষ বা কম আয়ের মানুষের জন্য আরও সাশ্রয়ী দামে পানি, লবণ ও অন্যান্য পণ্যের ব্যাপারে ভাবতে হবে৷ সবাই যেন পণ্যের ভাগটা পান৷’ এশিয়ান মার্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ বিন তাজ বলেন, বিক্রির ক্ষেত্রে ‘ট্যালেন্ট পাইপলাইন’ সুসংহত করতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার৷ এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে৷ বিক্রির ক্ষেত্রে নেতৃত্ব দরকার৷ এটি একটি সায়েন্টিফিক ডিসিপ্লিন৷ টেকসই মার্কেটিংয়ের জন্য টেকসই ক্যারিয়ার পরিকল্পনাও লাগবে৷

আশরাফ বিন তাজ বলেন, ‘মার্কেটিং পেশাজীবীরা ৪০-৪৫ বছর বয়সে একটি চরম সংকটে পড়েন চাকরি পরিবর্তন করতে গেলে৷ পৃথিবী অতি দ্রুত পরিবর্তন হচ্ছে৷ আমরা আমাদের ডিজিটাল, বিশ্লেষণমূলক দক্ষতা উন্নত করতে না পারলে টিকতে পারব না। আমাদের পাঠ্যসূচিতে সেই বিষয়গুলো থাকতে হবে৷ এ ক্ষেত্রে করপোরেটদেরও ভূমিকা থাকতে হবে, আবার ব্যক্তিকেও মেধা, শ্রম ও অর্থ বিনিয়োগ করতে হবে৷ শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিবিড়ভাবে কাজ করতে হবে৷’
এমআইবিকে তরুণ প্রতিভাবানদের উন্নত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আকিজ বশীর গ্রুপের পরিচালক (অপারেশন) খোরশেদ আলম৷

Ads By Satyakantho
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমআইবির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম৷ উদ্বোধনী আলোচনার পরিকল্পনামন্ত্রীর উপস্থিতিতেই ষষ্ঠ মার্কেটিং ডের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়৷ এরপর মার্কেটিং উপলক্ষে বড় আকারের একটি কেক কাটা হয় টিএসসি মিলনায়তনেই৷ উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় প্যানেল আলোচনা৷ দিনব্যাপী মার্কেটিংবিষয়ক চারটি প্যানেল আলোচনা, একটি কি-নোট পর্ব, শিক্ষার্থীদের পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এই আয়োজনে।

Previous Post

বিএনপি-জামাত কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে গন-মিছিল ও পথসভা

Next Post

নড়াইলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো চার দিনব্যাপী সুলতান উৎসব 

প্রকাশক

প্রকাশক

Next Post
নড়াইলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো চার দিনব্যাপী সুলতান উৎসব 

নড়াইলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো চার দিনব্যাপী সুলতান উৎসব 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে ব্রিটিশ [আরও বিস্তারিত পড়ুন]
  • ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ওয়ান কার্ড হতে পারে সবগুলো জনবান্ধব সেবার একক সমাধান: জনপ্রশাসন উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ
    ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ওয়ান কার্ড হতে পারে সবগুলো [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী
    গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ