সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা

এই আইনে প্রথমবারের মতো অভিবাসী চোরাচালানকে একটি স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে – সিনিয়র স্বরাষ্ট্র সচিব

প্রকাশক by প্রকাশক
November 15, 2026
in আন্তর্জাতিক
0
‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা;এই আইনে প্রথমবারের মতো অভিবাসী চোরাচালানকে একটি স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে – সিনিয়র স্বরাষ্ট্র সচিব*

চিফ রিপোর্টার:চট্টগ্রাম, (১৪ নভেম্বর, ২০২৬ খ্রি.):

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেছেন, ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’-এ অভিবাসী চোরাচালানকে পৃথক ও স্বতন্ত্র অপরাধ হিসেবে সংজ্ঞায়িত ও অন্তর্ভুক্ত করা হয়েছে। সেজন্য মানবপাচার ও অভিবাসী চোরাচালানের মধ্যে পার্থক্য যথাযথভাবে চিহ্নিত করে অপরাধের ধরন অনুযায়ী কার্যকর তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ।

সিনিয়র সচিব আজ মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমনে নতুন আইন ২০২৬ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ব্রিটিশ হাইকমিশন ও জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় অভিবাসী চোরাচালান, ভিসা ও কাগজপত্র জালিয়াতি, অপরাধী চক্র শনাক্তকরণ, ভুক্তভোগী সুরক্ষা এবং আন্তঃসংস্থা সমন্বয় নিয়ে আলোচনা হয়।

সিনিয়র সচিব বলেন, অনিয়মিত পথে বিদেশে যাওয়ার চেষ্টা করা প্রত্যেক ব্যক্তিকে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত নয়। অনেকেই প্রতারণা, শোষণ বা মানবপাচারের শিকার হতে পারেন। তাই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত, সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তার সঙ্গে যুক্ত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
মনজুর মোর্শেদ চৌধুরী আরও বলেন, অভিবাসী চোরাচালান একটি সংঘবদ্ধ ও আন্তঃদেশীয় অপরাধ। এ ধরনের অপরাধ মোকাবিলায় শুধু সীমান্তে নজরদারি বাড়ানো যথেষ্ট নয়; ভিসা ও কাগজপত্র জালিয়াতি, দালাল ও মধ্যস্থতাকারী এবং এর পেছনে থাকা বৃহত্তর অপরাধী চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রতিনিধিবৃন্দ এবং ব্রিটিশ হাইকমিশনের জাস্টিস অ্যান্ড হোম অ্যাফেয়ার্স বিষয়ক কাউন্সেলর রায়ান ডানকানসন ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন। তিনি নতুন আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং মাঠপর্যায়ে আইনটির প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আইন ও বিচার বিভাগের সলিসিটর উইংয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন নতুন আইনের বিভিন্ন বিধান তুলে ধরেন। চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান মামলাসমূহ বিচারিক রায় পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সঠিকভাবে মামলা দায়েরের গুরুত্বের ওপর জোর দেন। তিনি অভিবাসী চোরাচালান সংক্রান্ত মামলার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন এবং পুলিশ ও বিচারকদের জন্য একটি কার্যকর ভিত্তি তৈরিতে নতুন আইনটি কীভাবে সহায়ক হবে সে বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থান ও অভিবাসনের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন অপরাধী চক্র প্রতারণামূলক নিয়োগ, ভুয়া ভিসা ও কাগজপত্র এবং অবৈধ পথে বিদেশে পাঠানোর মতো কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব অপরাধের প্রকৃতি ক্রমেই জটিল ও আন্তঃদেশীয় হয়ে উঠছে। ফলে শুধু পৃথক ঘটনা মোকাবিলা না করে সংশ্লিষ্ট নেটওয়ার্ক, অর্থনৈতিক লেনদেন, মধ্যস্থতাকারী এবং সীমান্তপারের যোগসূত্র চিহ্নিত করার প্রয়োজন রয়েছে।

নতুন আইনের কার্যকর বাস্তবায়নে মাঠপর্যায়ের সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, ইমিগ্রেশন, তদন্তকারী সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে তথ্য ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সমন্বিত পদক্ষেপ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় নতুন আইনের গুরুত্বপূর্ণ বিধান, বিশেষ করে অভিবাসী চোরাচালান, সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটন, ভিসা ও কাগজপত্র জালিয়াতি এবং সংশ্লিষ্ট অপরাধ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অভিবাসী চোরাচালানের ঘটনা ও সম্ভাব্য ভুক্তভোগী শনাক্তকরণ এবং তদন্তের ব্যবহারিক পদ্ধতি নিয়েও আলোচনা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নতুন আইনের আলোকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ, আন্তঃসংস্থা সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য ভুক্তভোগীদের সুরক্ষা ও সহায়তার ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে মতামত দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা নতুন আইনটির মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন এবং বিশেষ করে অভিবাসী চোরাচালান মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের চলমান প্রচেষ্টার অংশ।

Previous Post

মহান জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল উত্থাপন

Next Post

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা
    স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার [আরও বিস্তারিত পড়ুন]
  • কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু
    কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন মন্ত্রী
    ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
    টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: [আরও বিস্তারিত পড়ুন]
  • এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল [আরও বিস্তারিত পড়ুন]
  • পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে [আরও বিস্তারিত পড়ুন]
  • সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান
    সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ