সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
November 15, 2026
in কৃষি
0
মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মানিকগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:মানিকগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৬(শনিবার)

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিশেষ নজর রাখার নির্দেশনা দেন । কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে।

আজ শনিবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়  বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষক ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলেই আজ তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। কৃষকদের দেওয়া এই সম্মান ও আস্থার মর্যাদা রক্ষা করা তাঁর দায়িত্ব। তিনি কৃষকদের পাশে থেকে তাঁদের জীবন-জীবিকার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের জীবন-জীবিকা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকদের পাশে দাঁড়াতে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ এখানে উপস্থিত হয়েছেন।
খাদ্যমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারাদেশে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রতি ৪০ কেজি ধান বিক্রি করে একজন কৃষক ১ হাজার ৪০০ টাকা পাবেন।
তিনি বলেন, আজ ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তার প্রধান শক্তি কৃষকরা। তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সহায়ক ভূমিকা পালন করছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে সরকার তা সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে।
মিলারদের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মানসম্মত চাল সরবরাহ করতে হবে। চালের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, সংগ্রহমূল্য সম্পর্কে কৃষকদের অবহিতকরণ, স্বচ্ছতার সঙ্গে মান যাচাই এবং দ্রুত মূল্য পরিশোধ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম, দুর্নীতি বা মধ্যস্বত্বভোগীদের প্রভাব বরদাস্ত করা হবে না বলেও জানান। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, স্বচ্ছ, দক্ষ ও কৃষকবান্ধব আমন সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে মানিকগঞ্জকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, কৃষক ও মিলারসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান। এ ছাড়া বক্তব্য দেন খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহাবুব রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বিপিএম,
কৃষক মুগুর আলী ও মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। অনুষ্ঠানে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

আমন সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী পাঁচজন কৃষকের মধ্যে ওয়েট কোয়ালিটি সনদপত্র বিতরণ করেন।
এ ছাড়াও ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন খাদ্যমন্ত্রী। এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৯ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর হাত থেকে ১০ জন কৃষক প্রতীকীভাবে প্রণোদনা গ্রহণ করেন।

 

Previous Post

‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা

Next Post

পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা
    স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার [আরও বিস্তারিত পড়ুন]
  • কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু
    কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন মন্ত্রী
    ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
    টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: [আরও বিস্তারিত পড়ুন]
  • এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল [আরও বিস্তারিত পড়ুন]
  • পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    পৌরসভার বর্জ্য ব‍্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব‍্যহত হলে [আরও বিস্তারিত পড়ুন]
  • সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান
    সারের ভেজাল ও নকল বিষয়ক অপপ্রচার থেকে সতর্ক থাকার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ